এক্সপ্লোর

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

Heart Attack: পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুম, দেরি করে ঘুমের পাশাপাশি ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কিশোর বয়সেই।

নয়াদিল্লি: বয়স মাত্র ৩৪, তাতেই হার্ট অ্যাটাক! হ্যাঁ, এই বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ইউএফসি ফ্লাইয়েট তারকা অ্যালান নাসিমেন্তো (Allan Nascimento)। সংস্থার তরফে জানানো হয়েছে সোমবার সকালে নিজের ঘুমের মধ্যেই তাঁর সম্ভবত হার্ট অ্যাটাক (Young People Heart Attack) হয় এবং তারপরে সকালে তাঁকে অসাড় অবস্থায় পাওয়া যায়।

ইউএফসির তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'মেডিক্যাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা করলেও, সেই স্থানে তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অ্যালানের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং পরিজনদের প্রতি এই কঠিন সময়ে  আমাদের সমবেদনা রয়েছে।' মাসখানেক আগে জুনে শেষবার রিংয়ে নেমেছিলেন অ্যালান। সেই ম্যাচে তাঁকে মিচ রাপোসোর বিরুদ্ধে স্পিল্ট ডিসিশনে হারতে হয়। ২০২১ সাল থেকে তিনি ইউএফসিতে যোগ দেন। এই সংস্থায় তাঁর হার, জিতের রেকর্ড ৪-২। আর মিক্সড মার্শাল অ্যাটের কেরিয়ারে তিনি ২২টি জয় পেয়েছেন, হেরেছেন সাতটি ম্যাচ।

ব্রাজিলে কোচ চুটে বক্সে কোচ দিয়েগো লিমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতেন অ্যালান। প্রাক্তন ইউএফসি চ্যাম্পিয়ন চার্লস অলিভেরা, ইউএফসি লাইটওয়েটের এলভেস ব্রেনারদের অনুশীলন পার্টনারও ছিলেন অ্যালান। তবে এক প্রতিভাবান এমএমএ ফাইটারের জীবনপ্রদীপ অল্প বয়সেই নিভে গেল।

কিন্তু এটা তো আর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এখন তো প্রায়শই অল্প বয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে। সেই তালিকা থেকে ফিটনেস ফ্রিক, অ্যাথলিটরাও বাদ যাচ্ছেন না। কিন্তু কেন তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে? 

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুম, দেরি করে ঘুমের পাশাপাশি ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কিশোর বয়সেই। আর তার মাসুল দিতে হয় বয়স বাড়লেই। অনিদ্রার জেরে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে  কিশোর-কিশোরীদের। কম ঘুমের সরাসরি প্রভাব পড়তে পারে ব্লাড প্রেসারের উপর। চাঞ্চল্যকর দাবি গবেষণায়। কিশোর বয়সেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় অনিদ্রা বা কম ঘুম। 

আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন অনুসারে , কিশোর-কিশোরীদের সুস্থ জীবন যাপনের জন্য এবং সুস্বাস্থ্য বজায় রাখাতে প্রতি রাতে ৮ থেকে ১০ ঘন্টা ঘুম প্রয়োজন। তবে, বেশিরভাগ ক্ষেত্রে হাইস্কুলের ছেলে মেয়েরা গড়ে মাত্র সাড়ে ৬ ঘন্টা ঘুমোতে পারে।

কিশোর-কিশোরীদের মধ্যে ঘুমের অভাব মানসিক অস্থিরতার কারণ হয়। এছাড়া তাদের মধ্যে  খিটখিটে ভাব, উদ্বেগ দেখা যায়।  অপর্যাপ্ত ঘুমের কারণে কিশোর-কিশোরীদের স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি ঘটাতে পারে। হরমোনের ভারসাম্যহীনতারও তৈরি করে এটি। এর ফলে পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। হৃদরোগ এবং বিপাকীয় স্বাস্থ্য বজায় রাখার জন্য ভাল ঘুম অপরিহার্য।  

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget