এক্সপ্লোর

Vitamin E Benefits: ত্বকের যত্নে মোক্ষম দাওয়াই ভিটামিন ই, জেনে নিন সাত-সতেরো

Vitamin E: ত্বকের যত্নে কীভাবে কাজে লাগে ভিটামিন ই? কোন কোন সমস্যাই বা দূর করে এই ভিটামিন? জেনে নিন খুঁটিনাটি।

কলকাতা: ত্বকের যত্ন (Skin Care) নিন... বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানেও মন দিয়ে ত্বকের যত্ন (Skin Care Tips) নেওয়ার কথা বলা হয়েছে। একথা স্পষ্ট যে ত্বকের সমস্যায় জেরবার হন বহু মানুষ। শুধু মহিলারাই নন, ত্বকের যত্নের প্রয়োজন পুরুষদেরও। আর এক্ষেত্রে মোক্ষম দাওয়াই ভিটামিন ই (Vitamin E)। ত্বকের হাজারও সমস্যার সমাধান করতে পারে এই ভিটামিনই। ব্রণ থেকে কালচে ভাব কিংবা ত্বকের ঔজ্জ্বল্য কমে যাওয়া, বলিরেখা অর্থাৎ রিঙ্কেলস বা মুখের দাগ--- সবই কমাতে সাহায্যে করে এই ভিটামিন ই। আপনার ত্বকে ঝকঝকে করতে কীভাবে এই ভিটামিন কাজে লাগে তা দেখে নেওয়া যাক একনজরে।

ভিটামিন ই- এর সাহায্যে কীভাবে ভাল থাকবে আপনার ত্বক?

IANSlife- কে রচিত গুপ্ত (CEO and MD, OxyGlow Cosmetics) জানিয়েছেন, ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ভিটামিন ই ঠিক কতটা উপকারী এবং কীভাবে কাজে লাগে। 

  • ভিটামিন ই ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ এবং উপকারী জানার পর অতি অবশ্যই এই ভিটামিন সমৃদ্ধ ফেসওয়াশ, ময়শ্চারাইজার, ক্রিম এবং সিরাম ব্যবহার করতে পারেন। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে ভিটামিন ই এবং ভিটামিন সি- এর সংমিশ্রণে তৈরি যেকোনও কসমেটিকস প্রোডাক্ট দারুণ ভাবে কাজ করে।
  • বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা দূর করতে দারুণ ভাবে কাজে লাগে ভিটামিন ই। বিশেষ করে যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁদের ক্ষেত্রে ত্বকের উপর বয়সের ছাপ বোঝা যায় অনেক বেশি। মুখের চামড়াই এই প্রভাব বেশি দেখা যায়। যেমন চোখের চারপাশের চামড়া কুঁচকে যেতে পারে। কিংবা রিঙ্কেলস বা বলিরেখা দেখা দিতে পারে গলার অংশের ত্বকে। এই সমস্ত সমস্যা দূর করতে ভরসা ভিটামিন ই।
  • সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আপনার ত্বককে রক্ষা করতেও ঢাল হিসেবে কাজ করে ভিটামিন ই। তাই বাড়ির বাইরে বেরোলে যে সানস্ক্রিন ব্যবহার করছেন সেটা যদি ভিটামিন ই এবং সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ হয় তাহলে আপনার ত্বক সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।
  • ত্বকের যত্ন নেওয়ার জন্য ত্বক ময়শ্চারাইজিং করা প্রয়োজন। অর্থাৎ ত্বক শুষ্ক হতে দিলে চলবে না। আর ত্বকের আর্দ্র ভাব বজায় রাখতে ভিটামিন ই খুবই ভালভাবে কাজ করে থাকে। এছাড়াও যেকোনও ধরনের দাগ-ছোপ দূর করতে এবং ব্রণর সমস্যা কমাতেও সাহায্য করে ভিটামিন ই।

ভিটামিন ই- এর বিভিন্ন উৎস 

রচিত গুপ্ত জানিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনের নানা জিনিস থেকে খুব সহজেই পাওয়া যায় ভিটামিন ই। সেই তালিকায় রয়েছে, অ্যালোভেরা, আমন্ড, সূর্যমূখী ফুল, পেঁপে এবং আরও অনেক কিছুই। প্রাকৃতিক এইসব উৎস ছাড়াও আজকাল ভিটামিন ই সমৃদ্ধ একাধিক ময়শ্চারাইজার, সিরাম, ক্রিম বাজারে পাওয়া যায়। জেনার আগে শুধু ভাল করে ভিটামিন ই- এর পরিমাণ জেনে নিতে হবে। 

আরও পড়ুন- বর্ষাকালে চুল থাকবে স্বাস্থ্যকর, মেনে চলুন এই সহজ উপায়গুলো

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget