এক্সপ্লোর

Vitamin Overdose : অতিরিক্ত ভিটামিন শরীরে জমলে হতে পারে খিঁচুনি, ডায়ারিয়া, এমনকী জন্ডিসও !

আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খান, নাকি নিজেই বেছে নেন ? কিন্তু ভিটামিন ট্যাবলেট খেয়ে সত্যিই কি ইমিউনিটি বাড়ানো যায়? আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা : নিজেকে ফিট রাখতে দোকান থেকে কিনে ভিটামিন ট্যাবলেট ( Vitamin Tablet ) বা ক্যাপসুল ( Vitamin Capsule )  খাচ্ছেন কি? আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খান, নাকি নিজেই বেছে নেন ? কিন্তু ভিটামিন ট্যাবলেট খেয়ে সত্যিই কি ইমিউনিটি বাড়ানো যায়? সাধারণ মানুষ অনেক সময়ই , সামান্য গা ম্যাজম্যাজ থেকে করোনা অতিমারী, সবের সলিউশন ভিটামিন সাপ্লিমেন্টেই খোঁজেন। আর করোনা আবহে এই ভিটামিন কিনে খাওয়ার হিড়িকটা হঠাৎই গিয়েছে বেড়ে। শুধু বড়রাই নন, শিশুদেরও আগেভাগে অনেক অভিভাবক ভিটামিন খাওয়াচ্ছেন করোনা থেকে রক্ষা করার আশায়। কিন্তু, চিকিৎসকরা বলছেন 'না'। ভিটামিন মুঠো মুঠো খেয়ে উপকারের বদলে অপকারও হতে পারে। বিস্তারিত আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় । 

কোনও খাদ্য থেকে যে পুষ্টিগুণ আমরা পাই, তা প্রাথমিকভাবে দু'ই ভাগে বিভক্ত। একটি হল

  • ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যা আমাদের এনার্জি দেয়। তার মধ্যে থাকে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন।
  • অন্যটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, যা থেকে ভিটামিন এবং মিনারেল শোষণ করে শরীর। এগুলি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন শরীরে কাজে লাগাতে সাহায্য করে আর বিপাক পরিপাকে সাহায্য করে। এবার এই ভিটামিনের আবার প্রকারভেদ আছে। 

ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বললেন, ভিটামিন দুই ধরনের । 

ভিটামিন এ অতিরিক্ত হয়ে গেলে কী হয় 

ভিটামিনের মাত্রা বেড়ে গেলে পরিপাক বিপাকে এফেক্ট করে। এ খুব চোখের কাজে লাগে। রেটিনায় প্রয়োজনীয় রঞ্জক তৈরিতে সাহায্য করে। ভিটামিন এ র অভাবে রাতকানা রোগ হয়। কেউ যদি ভুল করে অনেকটা ভিটামিন এ খেয়ে নেয় তবে তার বমি, ডায়ারিয়া শরীরে অস্বস্তি হতে পারে। আর তার থেকেও খারাপ এফেক্ট হল মাথায় জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে (cerebrospinal fluid) প্রেসার বেড়ে যায়। এর ফলে খিঁচুনি হতে পারে, এর জন্য অজ্ঞান হয়ে যেতে পারেন। রোজ বেশি বেশি ভিটামিন এ খেলে তা লিভারে ফ্যাটের সঙ্গে স্টোর হয়। কোনও কারণে লিভারের ক্ষতি থাকে, লিভারের কার্যকারিতা কমে গেলে ভিটামিন এ টক্সিসিটি ( Vitamin A toxicity ) হতে পারে। এতে ত্বকে ড্রাইনেস আসে। চুল শুষ্ক লাগে। হাঁত, হাড় দুর্বল হয়ে পড়ে। 

ভিটামিন ডি বেশি হয়ে গেলে

ভিটামিন ডি আমরা মূলত প্রাণিজাত জিনিস থেকে পাই। আর রোদ থেকে পাই। কড লিভার অয়েল, মেটে ইত্যাদিতে আসে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট অনেকে খান। ভিটামিন ডি এতিরিক্ত হয়ে গেলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। মানে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। এর ফলে কিডনি স্টোন হতে পারে। হাড়ে হাড়ে ব্যথা হতে পারে। হাইপার ভিটামিনোসিস হতে পারে। 

ভিটামিন ই অতিরিক্ত হয়ে গেলে 

ভিটামিন ই স্কিনের জন্য খুব ভাল। বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তা রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে। যার যেরে স্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে। 

ভিটামিন কে বেশি হয়ে গেলে

 এতে এতটা সমস্যা নেই। সেটা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। বড়জোর পেটের সমস্যা ও জন্ডিস হতে পারে। 

ওয়াটার সলিউবল ভিটামিন সি ও বি

ওয়াটার সলিউবল ভিটামিন , যা জলে দ্রাব্য। আর ওয়াটার সলিউবল ভিটামিন সি ও বি। ভিটামিন বি কমপ্লেক্সের ১২ ধরনের ভিটামিন রয়েছে, যা সবই জলে দ্রাব্য। ভিটামিন বি ও সি যেহেতু জলে দ্রাব্য, তা খেলেও মল বা মূত্র দিয়ে বেরিয়ে যায়। সমস্যা সৃষ্টি করে না।  কিডনি বা লিভারে সমস্যা থাকলে তবেই শরীরে অতিরিক্ত ভিটামিন জমা হতে পারে। তবে এগুলি খুব সমস্যা তৈরি করে না। বড়জোর পেটের গোলমাল , ডায়ারিয়া পর্যন্ত হতে পারে। এই ভিটামিনগুলি কিন্তু অত্যন্ত জরুরি। তবে বিনা পরামর্শে  খাওয়া  নয়।

ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বললেন,  

  • ডাক্তাররা অনেক সময় অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভিটামিন দিয়ে থাকেন। সেটা প্রয়োজনে।
  • বড় অপারেশনের পরও লম্বা সময়ের জন্য ডাক্তাররা অনেক সময় ভিটামিন প্রেসক্রাইব করেন। বা নির্দিষ্ট কোনও
  • কোনও রোগের ক্ষেত্রে বাইরে থেকে ভিটামিনের সাপোর্ট দিতে লাগে। কিন্তু সেটা চিকিৎসকরাই বুঝবেন , কখন প্রয়োজন।
  • মনে রাখতে হবে, মানুষের শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
  • ছোট থেকে  দুর্বল শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে ভিটামিনের উপকারিতা আছে। কিন্তু সুস্থ মানুষ ভিটামিন বাইরে থেকে না খেয়ে, ফল বা শাকসবজি খাওয়া উপকারী।
  • ভিটামিন ট‍্যাবলেট খেতে হলে অতি অবশ‍্য চিকিৎসকের পরামর্শ নিন।
    চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়
    চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget