এক্সপ্লোর

Sleeping Pattern: উৎসবের হুল্লোড়ে রাতাজাগার অভ্যাস, ব্যাঘাত ঘুমে, কীভাবে ফিরবেন রুটিনে?

Sleeping Problem: উৎসবের দিনে বেশিরভাগ মানুষই রাতে দীর্ঘক্ষণ জেগে থাকেন। তার ফলে ব্যাঘাত ঘটে ঘুমের। ফের কীভাবে সঠিকভাবে ঘুম হওয়া সম্ভব? রইল সহজ কিছু টিপস। এগুলি মেনে চললেই মিলবে সমাধান।

Sleeping Pattern: উৎসব মানেই হইহুল্লোড়। রাতজাগা, ডায়েট না মেনে মন যা চায় তাই খাওয়া- অনিয়ম হয় ভাল মতোই। উৎসবের কদিন একটু অনিয়ম শরীর সয়ে নেয়। কিন্তু অনিয়ম বেশি হলে সমস্যা দেখা দেবে স্বাস্থ্যে। তাই উৎসবের দিনগুলোয় যা অনিয়ম করেছেন, এবার তার জন্য জীবনকে একটু নিয়মে বেঁধে ফেলতে হবে। অনেকেই সেই দুর্গাপুজো থেকে টানা উৎসবের মেজাজেই রয়েছেন। দুর্গাপুজো, নবরাত্রি, কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা- উৎসবের শেষ নেই। এরপরেই আসছে শীতকাল। পিঠেপুলি, মেলা থেকে শুরু করে ক্রিসমাস, নিউ ইয়ার্স ইভ, বর্ষবরণ- সেখানেও আনন্দে উৎসবে যোগ দিতে হবে। তাই মাঝের কয়েকদিন শরীরকে বিশ্রাম দিন। সঠিকভাবে খাওয়াদাওয়া করুন। তার পাশাপাশি ঠিকভাবে ঘুম অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। 

উৎসবের মেজাজ ঘুমে অনিয়ম, নিজেকে ফের রুটিনে ফেরাবেন কীভাবে 

  • যখন ঘুম পাবে ঘুমিয়ে নিন। যাকে বলে পাওয়ার ন্যাপ। এভাবে ঘুমিয়ে নিলে যেকদিন ভালভাবে ঘুমাননি তার ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। ১০ মিনিট কিংবা ১৫ মিনিটের পাওয়ার ন্যাপও আপনাকে অনেকটাই চাঙ্গা রাখবে। 
  • নিয়ম মেনে ঘুমোতে যান। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাবেন। একদিন রাত ১১টায় ঘুমোলেন আরেকদিন রাত ১টায়, এমনটা করবেন না। ঘুমের সময়ের হেরফের হলে রাতে ভাল ঘুম হবে না। 
  • প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোতে হবে। ঘুমের সময়ে ব্যাঘাত ঘটাতে পারে এমন কাজে সরাসরি না বলুন। শরীর-স্বাস্থ্যের খেয়াল রকাহতে চাইলে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি একটা বিষয়। 
  • যেসব খাবার খেলে সহজে ঘুম হতে চায় না যেমন- চা, কফি এগুলি কম খেতে হবে। চেষ্টা করুন সন্ধের পর চা-কফি না খেতে। তাহলে রাতে ঘুমের ক্ষেত্রে বিশেষ সমস্যা হবে না। এড়িয়ে চলুন অ্যালকোহলজাত পানীয়। 
  • নিয়মিত শরীরচর্চার রুটিনে ফিরে আসুন। জিম হোক বা যোগাসন কিংবা বাড়িতে ফ্রি-হ্যান্ড একসারসাইজ, যাই করবেন উপকার পাবেন। নিয়ম করে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ধ্যান অর্থাৎ মেডিটেশন অভ্যাস করতে হবে। এর ফলে উৎসবের মরশুমে হুল্লোড় করার পরে শরীরে যে ক্লান্তিভাব দেখা দেয় তা দূর হবে সহজে। এই ক্লান্তি দূর করার জন্যই প্রতিদিন শরীরচর্চাও করা জরুরি। 

আরও পড়ুন- দীপাবলির মেকআপের পর ত্বকের প্রয়োজন সঠিক যত্ন, কোন কোন বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget