এক্সপ্লোর

Hair Care Tips: চুলে 'অয়েল ম্যাসাজ' কেন প্রয়োজন? কোন কোন ভুল এড়িয়ে চলবেন?

Hair Oil Massage: চুলের লম্বা অংশ হোক বা মাথার তালু, যেখানেই তেল ম্যাসাজ করুন না কেন তা আলতো হাতে, হাল্কা ভাবে করতে হবে। জোরে ঘষে চুলে এবং স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।

Hair Care Tips: চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য অয়েল ম্যাসাজ করা প্রয়োজন। কিন্তু স্ক্যাল্পে বা চুলে অয়েল ম্যাসাজ করতে গিয়ে আমরা প্রায় সকলেই কিছু ভুল করে থাকি। অজান্তে করা এইসব ভুল সমস্যা ডেকে আনে। চুলের স্বাস্থ্য খারাপ হয়। সবার আগে দেখা দেয় চুল পড়ার সমস্যা। তাহলে জেনে নেওয়া যাক, চুলে তেল মালিশ করার সময় কোন কোন ভুল একেবারেই করা চলবে না। 

স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু এবং চুল অতিরিক্ত তেলতেলে বা তৈলাক্ত ধরনের হলে অয়েল ম্যাসাজ করার ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। অনেকেরই মাথার তালু থেকে সিবাম প্রোডাকশন বেশি হয়। তার ফলে চুল এবং স্ক্যাল্প অয়েলি ধরনেরই হয়। এই ধরনের চুলে অয়েল ম্যাসাজ করলে চুল চিটচিটে হয়ে যায়। ফলে সহজে নোংরা, ময়লা, ধুলো জমে যেতে পারে। আর তার প্রভাবে চুল পড়ার সমস্যা বাড়ে। এছাড়াও স্ক্যাল্পে বিভিন্ন ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। এছাড়াও হেয়ার ফলিকলের মুখগুলি বন্ধ হয়ে যাবে। ফলে নতুন চুল গজানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। 

চুলের লম্বা অংশ হোক বা মাথার তালু অর্থাৎ স্ক্যাল্প, যেখানেই তেল ম্যাসাজ করুন না কেন তা আলতো হাতে, হাল্কা ভাবে করতে হবে। জোরে ঘষে চুলে এবং স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তার ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই চুলে কিংবা স্ক্যাল্পে কখনই খুব জোরে ঘষে অয়েল ম্যাসাজ করবেন না। ভেজা চুল জোরে ঘষে মুছলেও একই সমস্যা হবে। আলগা হয়ে যাবে চুলের গোড়া। তার জেরে বাড়বে চুল পড়ার পরিমাণ। ভেজা চুল বেঁধে রাখলেও চুলের গোড়া দুর্বল হয়ে যায়। অনেকে বড় চুল থাকলে স্নানের পর চুলে গামছা কিংবা তোয়ালে পেঁচিয়ে রাখেন। এই অভ্যাস চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। 

চেষ্টা করুন চুলে সাধারণ নারকেল তেল হাল্কা গরম করে ম্যাসাজ করতে। যাঁরা ক্যাস্টর অয়েল লাগাতে চান, অবশ্যই সেটা অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে তারপর ব্যবহার করুন। সরাসরি চুলে ক্যাস্টর অয়েল লাগালে তা তুলতে বেশ কষ্ট করতে হবে। কারণ এই তেল খুব আটালো ধরনের। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে, চুলের বৃদ্ধিতে দারুণ ভাবে সাহায্য করে। কিন্তু এই তেল চুলেয়াটকে থেকে যাওয়া একেবারেই ভাল নয়। 

আরও পড়ুন- কোন বাদাম বেশি খেলে ফুলে যেতে পারে ঠোঁট-জিভ-মুখ ? দেখা দিতে পারে গলা চুলকানির সমস্যাও 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget