এক্সপ্লোর

Hair Loss in summers: গরম এলেই ঝরছে চুল, মুক্তির উপায় কী?

Lifestyle Tips: কিশোর থেকে শুরু করে যুবক-এই বয়সের অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। চুল পড়া রুখতে নিতে হবে কিছু পদক্ষেপ।

কলকাতা: দৈনন্দিন জীবনযাত্রা হোক বা ডায়েট (Diet) কিংবা দূষণ। কারণ যাই হোক, চুল ঝরে যাওয়ার সমস্যা এখন শুধু বয়স্কদের মধ্যে নেই। কিশোর থেকে শুরু করে যুবক-এই বয়সের অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন।

স্নান করা, চুল আঁচড়ানো (Combing), শ্যাম্পুর (Shampoo) পরে---নানা সময় চুল ঝরে পড়তে দেখা যায়। বিশেষ করে গরম (Summer) কালে, বর্ষার আগের সময়টা এমন সমস্যা যেন বেশিই হয়ে থাকে। কিন্তু কেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমে তাপের কারণে ঘাম হয়। মাথার ত্বকে ঘাম (Sweat) হওয়ায় চুল পড়ার সমস্যা বেড়ে যায়। কারণ অতিরিক্ত ঘামে চুলের গোড়া আলগা হয়ে যায়। এছাড়াও অতিরিক্ত তাপ, ক্লোরাইন, রোদ-এসবও চুল ঝরে (Hair loss) পড়ার জন্য দায়ী। ঠিক সময় পদক্ষেপ না করলে চুলের অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

ভারতে গরমের (Summer) দাপট বেশি, কোথাও কোথাও অসহনীয় গরম থাকে। কোথাও কোথাও অস্বাভাবিক আর্দ্রতা থাকে। এসবের কারণেই গ্রীষ্মকালে চুল পড়ার সমস্যা আরও বাড়তে থাকে। তার সঙ্গেই চুল শুকনো হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। এসব সমস্যাও থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমের সময় পেটের সমস্যাও বেড়ে যায়। এই সময় খাবার হজম হওয়া নিয়ে নানা সমস্যা দেখা দেয়। পাচনতন্ত্রের এই সমস্যার প্রভাব পড়ে চুলেও। কারণ চুল পড়ার সঙ্গে হজমপ্রক্রিয়ায় বা Gut Health-এর যোগ রয়েছে। 

কী কী সাবধানতা নেওয়া যাবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যতটা সম্ভব গরম এড়াতে হবে। রোদে বেরলে চুল ঢেকে রাখতে হবে। রাসায়নিক ব্যবহার করে চুলের যত্ন নেওয়া বন্ধ করতে হবে। হঠাৎ করে নতুন কোনও শ্যাম্পু বা কন্ডিশনার ব্য়বহার না করাই ভাল। ঘরোয়া টোটকার উপর ভরসা করা যায়। টাওয়াল দিয়ে খুব জোরে চুল মোছা উচিত নয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনও সিরাম বা তেল ব্যবহার করা যায়। খুব সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।    

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ছানি অপারেশন হয়েছে? কী কী মেনে চলবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget