এক্সপ্লোর

Health Tips: গত ২৪ ঘণ্টায় একবারও ঘুমিয়েছেন ? বলে দেবে রক্ত পরীক্ষা

Lack Of Sleep: সঠিকভাবে না ঘুমালে শরীরে ব্যথা, ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং মানসিক চাপের মতো অনেক সমস্যা হতে পারে

কলকাতা : ঘুমের অভাব অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এর জেরে অনেক বিপজ্জনক রোগের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর পরামর্শ দেন। কারণ, সঠিকভাবে না ঘুমালে শরীরে ব্যথা, ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং মানসিক চাপের মতো অনেক সমস্যা দেখা দেয়। যার জেরে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে। হৃদরোগ, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, স্থূলতা এবং বিষণ্নতার মতো গুরুতর সমস্যাও দেখা দেয়। এসব প্রতিরোধ করতে বিজ্ঞানীরা ঘুমের অভাব শনাক্ত করার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। রক্ত ​​পরীক্ষা করে জানা যাবে একজন মানুষ ২৪ ঘণ্টায় ঘুমিয়েছেন কি না।

অস্ট্রেলিয়ার মোনাশ এবং ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যায়লয়ের বিশেষজ্ঞদের মতে, ঘুমের অভাব গুরুতর অসুস্থতা, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, এর জন্য একটি বায়ো মার্কার পরীক্ষা আবিষ্কার করা হয়েছে, যা দিয়ে একজন ব্যক্তি ২৪ ঘণ্টায় ঘুমিয়েছেন কি না তা জানা যাবে। ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটির স্লিপ অ্যান্ড সার্কাডিয়ান সায়েন্সের অধ্যাপক ক্লেয়ার অ্যান্ডারসন বলেছেন, এটি সত্যিই একটি দুর্দান্ত আবিষ্কার। এর সাহায্যে ঘুম শনাক্ত করে স্বাস্থ্যের উন্নতি করা যায়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে যত সড়ক দুর্ঘটনা ঘটে তার ২০ শতাংশ ঘটছে ঘুমের অভাবে। গবেষকরা মনে করছেন, এই আবিষ্কারের মাধ্যমে ঘুমের অভাবে গাড়ি চালানো চালকদের চিহ্নিত করে চিকিৎসা করা যাবে এবং দুর্ঘটনাও রোধ করা যাবে।

ক্লেয়ার অ্যান্ডারসন আরও বলেন, ৫ ঘণ্টার কম ঘুমের পর গাড়ি চালানো বিপজ্জনক। কেউ কেউ ২৪ ঘণ্টা জেগে থাকার পরও গাড়ি চালান। এটি মদ্যপান করে গাড়ি চালানোর চেয়েও বেশি বিপজ্জনক। আমাদের রক্ত ​​পরীক্ষা এবং গবেষণা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এই পরীক্ষাটি ভবিষ্যতে ফরেনসিক ব্যবহারের জন্যও ব্যবহার করা যেতে পারে। ঘুমের অভাবের ক্ষেত্রে বায়োমার্কার পরীক্ষা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ধরে জেগে থাকার উপর ভিত্তি করে। এটি ১৮ ঘণ্টা পর্যন্ত জেগে থাকার বিষয়টি শনাক্ত করে দিতে পারবে।

আরও পড়ুন ; দিনভর পরিশ্রমের পর ঘুমোনোর আগে প্রয়োজন সঠিক উপায়ে ত্বকের পরিচর্যা, মাথায় রাখুন সহজ কিছু টিপস

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget