এক্সপ্লোর

Curd in Empty Stomach: টক দই কি খালি পেটে খাওয়া উচিৎ? কাদের সমস্যা হতে পারে?

Health Tips: চিনির পরিবর্তে নুন দিয়ে, বিশেষ করে বিটনুন দিয়ে যদি টক দই খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার। শরীর-স্বাস্থ্যের একাধিক সমস্যার সমাধান হবে।

Curd in Empty Stomach: দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। বিশেষ করে যাঁরা দুধ খেতে পারেন না, তাঁরা বিকল্প হিসেবে দই খেতে পারেন। তবে টক দই খেতে হবে। চিনির পরিবর্তে নুন দিয়ে, বিশেষ করে বিটনুন দিয়ে যদি টক দই খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার। শরীর-স্বাস্থ্যের একাধিক সমস্যার সমাধান হবে। এবার জেনে নেওয়া যাক খালি পেটে দই খাওয়ার অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? 

দইয়ের ঘোল কিংবা লস্যি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে। তাই খিদের পেটে দই খাওয়া যেতেই পারে। দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে। চট করে আর খিদে পাবে না। দইয়ের শরবত তৈরি করে নেওয়াও খুবই সহজ। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই স্বাস্থ্যকর পানীয়। 

এবার দেখে নেওয়া যাক খালি পেটে দই খাওয়া কেন ভাল 

  • দইয়ের মধ্যে প্রচুর প্রোবায়োটিকস থাকে যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। হজমশক্তি ভাল হয়। তার ফলে দূর হয় বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা। পেট ভার লাগে না। প্রোবায়োটিকস সমৃদ্ধ টক দই খালি পেটে খেতে পারেন আপনি। অন্যান্য খাবার হজমে সাহায্য করবে। দূর হবে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। নিয়মিত পেট পরিষ্কার হয়ে যাবে। 
  • দইয়ের মধ্যে ক্যালশিয়াম, প্রোটিন রয়েছে। দই খেলে হাড়ের গঠন মজবুত হয়। হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব হয়। দইয়ে থাকা ক্যালশিয়াম এই কাজগুলি করে। অন্যদিকে দইয়ে থাকা প্রোটিন নিরামিষভোজীদের জন্য প্রয়োজনীয় একটি খাবার। দইয়ের মধ্যে থাকে ভিটামিন বি। এই সমস্ত উপকরণ পেশী মজবুত এবং সুঠাম করতেও সাহায্য করে। তাই খালি পেটে দই খেতে পারেন আপনি। 
  • গরমের দিনে খালি পেটে টক দই বিশেষ করে খান। শরীর ঠান্ডা থাকবে। অর্থাৎ বাইরের গরম, লু আপনার শরীরে প্রভাব ফেলবে না। দেহের স্বাভাবিক তাপমাত্রা সঠিক ভাবে বজায় থাকবে। 

তবে খালি পেটে দই খাওয়ার কিছু সমস্যাও রয়েছে 

  • খালি পেটে টক দই বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে। তাই যাঁদের অ্যাসিডিটি হওয়ার প্রবণতা রয়েছে তাঁরা খালি পেটে টক দই খাওয়ার চেষ্টা না করাই ভাল। 
  • দই যেহেতু ঠান্ডা জিনিস, তাই যাঁদের অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে তাঁদের ক্ষেত্রে খালি পেটে দই খাওয়ার অভ্যাস সর্দির কারণ হতে পারে। বিশেষ করে সাইনাসের সমস্যা থাকলে তা বাড়তে পারে। 

আরও পড়ুন- 'ব্রেস্ট ক্যান্সার', মারণ রোগের এই বিশেষ ধরণ রুখতে নিয়মিত কোন কোন খাবার রাখতে পারেন পাতে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget