এক্সপ্লোর

Turmeric With Jaggery: শীতে কাঁচা হলুদ তো অনেকেই খান, সঙ্গে এই উপকরণ মিশিয়ে খেলে পাবেন অনেক উপকার

Health Tips: সকালবেলায় আপনি খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন। এই খাবারের অনেক গুণ রয়েছে। একাধিক উপকার রয়েছে এই টোটকার। 

Turmeric With Jaggery: শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত কাঁচা হলুদ (Raw Turmeric) খাওয়া যে উপকারী তা অনেকেই জানেন। গরম ভাতের সঙ্গে কাঁচা হলুদ (Turmeric Health Benefits) মিশিয়ে খেতে পারেন আপনি। এর মাধ্যমে দূর হয় পেটের সমস্যা। হাল্কা গরম জলে হলুদের গুঁড়ো মিশিয়েও খেতে পারেন নিয়মিত। স্বাদের জন্য মিশিয়ে নিতে পারেন সামান্য মধু। গরম দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলেও অনেক উপকার পাবেন আপনি। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। রাতে ঘুমানোর আগে এই পানীয় খেলে ঘুম হবে ভাল। হলুএর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে। তাই যেকোনও ইনফেকশন, ব্যথা, অ্যালার্জি, ক্ষত এইসব সারাতে হলুদের জুড়ি মেলা ভার। 

তবে কাঁচা হলুদ কিংবা হলুদ গুঁড়োর সঙ্গে আরও একটা জিনিস মিশিয়ে খেতে পারেন আপনি। তার ফলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। বিশেষ করে শীতের মরশুমে এই টোটকা অনেক রোগের ওষুধ। সকালবেলায় আপনি খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন। এই খাবারের অনেক গুণ রয়েছে। শীতের মরশুমে নানা রকমের গুড় বাজারে কিনতে পাওয়া যায়। যে গুড় খেতে পছন্দ করেন তার সঙ্গে কাঁচা হলুদ বেটে মিশিয়ে নিন। একাধিক উপকার রয়েছে এই টোটকার। 

  • কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেলে আপনার বডি ডিটক্সিফিকেশন হবে। অর্থাৎ শরীরে জমে থাকা ময়লা বেরিয়ে যাবে। তার ফলে ভাল থাকবে কিডনি, লিভার- এইসব অঙ্গ। শরীরে কোনও রোগ বাসা বেঁধে থাকবে না এই খাবার খেলে। 
  • শীতের মরশুমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করতে এবং মজবুত করার জন্য কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন। 
  • শীতকালে কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে নিয়মিত খেতে পারলে যেকোনও রকমের সংক্রমণ, সর্দি-কাশি থেকে দূরে থাকবেন আপনি। 
  • হাড়ের গঠন মজবুত করতে এবং যন্ত্রণা কমাতে কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন আপনি। শীতের দিনে হাড়ের ব্যথা বৃদ্ধি পায়। বলা ভাল যেকোনও যন্ত্রণাই শীতে বাড়ে। সেই সমস্যার উপশম হিসেবে মেনুতে ওষুধ হিসেবে যোগ করুন কাঁচা হলুদ এবং গুড়। 
  • এই খাবার জ্বর সারাতেও সাহায্য করে। তাই শীতের মরশুমের শুরুতে জ্বর হলে কাঁচা হলুদের সঙ্গে গুড় মিশিয়ে খেয়ে দেখতে পারেন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget