এক্সপ্লোর

Kidney And Liver Health: কিডনি এবং লিভার ভাল রাখা স্বাস্থ্যের পক্ষে কেন ভীষণভাবে জরুরি ? কীভাবে খেয়াল রাখবেন ?

Kidney And Liver Problems: দেখে নেওয়া যাক কী কী না খেলে, কোন কোন অভ্যাস মেনে চললে, কোন কোন বদভ্যাস অবিলম্বে ত্যাগ করলে অনেকদিন পর্যন্ত আপনার লিভার এবং কিডনি ভাল থাকবে।

Kidney And Liver Health: আমাদের সুস্থ-সবল থাকা অনেকটাই নির্ভর করে শরীরে দু'টি অঙ্গের উপর। লিভার এবং কিডনি। সারাবছর এই দুই অঙ্গ সঠিকভাবে কাজ করবে কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে। সেগুলি কী কী, দেখে নিন। তার আগে জেনে নেওয়া প্রয়োজন, লিভার এবং কিডনি ভাল রাখা ভীষণ ভাবে কেন জরুরি? আসলে কিডনি এবং লিভারের কার্যক্ষমতায় বিন্দুমাত্র সমস্যা দেখা দিলে আমাদের শরীর ভিতর থেকে আর পরিশ্রুত হতে পারে না। শরীরের মধ্যে টক্সিন এবং ফ্লুইড জমতে থাকে। তার ফলে বাড়ে সমস্যা। লিভার সঠিক ভাবে কাজ না করলে সারাক্ষণ গা-গোলাবে আপনার। খাবার দেখলে খেতে ইচ্ছে করবে না। সর্বক্ষণ একটা বমি ভাব দেখা দেবে। এগুলো হল প্রাথমিক উপসর্গ। অন্যদিকে কিডনির সমস্যা দেখা দিলে শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হয়ে যেতে পারে যাকে মাল্টি অর্গান ফেলিওর বলে। এমনিতে কিডনির সমস্যা দেখা দিলে শুরুর দিকে সমস্যা হবে প্রস্রাবের। হাত-পা-মুখ অস্বাভাবিক হারে ফুলে যেতে পারে। কোমরে অসম্ভব যন্ত্রণা হতে পারে। এছাড়াও লিভার এবং কিডনির স্বাস্থ্য খারাপ হলে একাধিক জটিল রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে। অতএব সতর্ক থাকা খুবই জরুরি বিষয়। 

এবার দেখে নেওয়া যাক কী কী না খেলে, কোন কোন অভ্যাস মেনে চললে, কোন কোন বদভ্যাস অবিলম্বে ত্যাগ করলে অনেকদিন পর্যন্ত আপনার লিভার এবং কিডনি ভাল থাকবে 

  • লিভার এবং কিডনি ভাল রাখতে চাইলে রোজ সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন। সঠিক পরিমাণে জল খেলে শরীরে জমা টক্সিন ধুয়ে বেরিয়ে যাবে। কিডনি ও লিভারের উপর চাপ কম পড়বে। 
  • পর্যাপ্ত ঘুম প্রয়োজন কিডনি ও লিভার ভাল রাখার জন্য। রোজ ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম রাতে হওয়া প্রয়োজন। ঘুমের সময় আমাদের বডি ডিটক্সিফিকেশন হয়। বিশেষ করে লিভার সেই সময় কাজ করে। 
  • লিভার ও কিডনি ভাল রাখতে চাইলে কাঁচা নুন খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে অবিলম্বে। নুন খেলে শরীরে বাড়ে সোডিয়াম। তার ফলে শরীরে জমে ফ্লুইড। কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। 
  • অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে লিভার ও কিডনি ভাল রাখার জন্য। ব্লুবেরি খেতে পারেন আপনি। এছাড়াও গ্রিন টি দিনে একবার খাওয়া যেতেই পারে লিভার ও কিডনি ভাল রাখার জন্য। তবে বেশি খাবেন না। 
  • সারা বছর ফিট অ্যান্ড ফাইন থাকলে শরীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়মিত শরীরচর্চা করলে সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালিত হবে। তার ফলে ভাল থাকবে কিডনি ও লিভার। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget