এক্সপ্লোর

Caffeine Side Effects: সারাদিনে অনবরত চলতে থাকে চা-কফি, ডেকে আনছেন প্রচুর বিপদ

Tea and Coffee: শুধু কফি নয়, প্রচুর পরিমাণে চা খেলেও সমস্যা বাড়বে শরীরে। দেখা দিতে পারে একাধিক শারীরিক সমস্যা। শরীর-স্বাস্থ্যের অবনতি হতে বাধ্য। তাই সতর্ক থাকা জরুরি।

Caffeine Side Effects: অতিরিক্ত ক্যাফাইন শরীরের জন্য কখনই ভাল নয়। চা কিংবা কফি যেটাই আপনি অতিরিক্ত পরিমাণে খাবেন, আপনার শরীরে প্রবেশ করবে অতিরিক্ত ক্যাফাইন। তাই চা, কফি পরিমিত পরিমাণে খাওয়াই ভাল। নাহলে বাড়বে বিপদ। একাধিক সমস্যা দেখা দিতে পারে আপনার শরীর-স্বাস্থ্যে। শীতকালে অনেকেই চায়ের পরিবর্তে কফি খেতে পছন্দ করেন। শীতের মরশুমে ঠান্ডার আমেজে কড়া কফির গন্ধ, এক আলাদা খুশির মাত্রা আনে জীবনে। তাই বলে শীতের দিনে সকাল-বিকেল যদি কফি খেতে থাকেন তাহলে আপনার শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। শুধু কফি নয়, প্রচুর পরিমাণে চা যদি সারাদিন খেতে থাকেন আপনি, তাহলেও অসুস্থ হয়ে পড়বেন খুব তাড়াতাড়ি। এমনিতেও সন্ধের পর ঘনঘন চা-কফি খাওয়া একেবারেই ভাল নয়। এই অভ্যাস থাকলে রাতে ঘুমের সমস্যা হতে বাধ্য। 

অতিরিক্ত চা-কফি খেলে, অর্থাৎ শরীরে ক্যাফাইন বেশি পরিমাণে ঢুকলে কী কী ক্ষতি হতে পারে, জেনে নিন 

  • দুধ-চিনি দেওয়া কফি হোক কিংবা ব্ল্যাক কফি- নিয়মিত অতিরিক্ত পরিমাণে কোনওটাই খাওয়া ভাল নয়। অনেকে ভাবেন দুধ-চিনি ছাড়া কফির পরিবর্তে, ওই একই ভাবে চা খেয়ে নিলে উপকার পাবেন। কিন্তু আদতে তা হয় না। কারণ চা এবং কফি, দুইয়ের মধ্যেই থাকে ট্যানিন এবং ক্যাফাইন। এই দুই উপকরণ বেশি পরিমাণে শরীর যাওয়া কখনই ভাল নয়। 
  • শীতকালে যাঁরা রাত-দিন প্রচুর কফি খাচ্ছেন, এই অভ্যাসের খারাপ দিকটা তাঁরা জেনে নিন। অতিরিক্ত কফি খেলে শরীরে ঢুকবে মাত্রাছাড়া ক্যাফাইন, যা আপনার শরীরকে ডিহাইড্রেটেড করে দেবে। অর্থাৎ জলের ঘাটতি হবে শরীরে। আর শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে একাধিক সমস্যা দেখা দেবে। দুর্বল হয়ে যাবেন মারাত্মক ভাবে। জটিল সমস্যাও হতে পারে। 
  • অতিরিক্ত কফি খেলে মাথা ব্যথার সমস্যা বাড়বে। মাইগ্রেন থাকলে এই অভ্যাস এড়িয়ে চলুন। বেশি পরিমাণ ক্যাফাইন রাতে ঘুম আসার ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। অনিদ্রা রোগ থাকলে সমস্যা বাড়তে পারে। 
  • কফি বেশি খাওয়া গেলে অ্যাংজাইটি বা উদ্বেগের সমস্যা বাড়তে পারে আচমকা। তাই সাবধানে থাকা জরুরি। বেশি কফি খেলে আচমকা বাড়তে পারে হার্টবিট, মাঝে মাঝেই দেখা দিতে পারে পেশীতে টান ধরার সমস্যা। 

আরও পড়ুন- ভাতের পরিবর্তে রুটি খেলে উপকার কী কী? সমস্যাই বা কোথায়? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget