এক্সপ্লোর

Cooking Oil Reuse: রান্নার পর কড়াইয়ে তেল বেঁচে গিয়েছে ? এই দিয়ে আর কতবার রান্না করা সম্ভব ?

Cooking Oil Reuse Rules: রান্নার পর অনেক সময় কড়াইতে তেল বেঁচে যায়। এই তেল দিয়ে আবার রান্নাও করেন অনেকে। কিন্তু কতবার ?

Cooking Oil Reuse Rules: রান্না হবে আর তেল লাগবে না, এমনটা খুব কম ক্ষেত্রেই ঘটে। প্রায় সব রান্নাতেই তেল দিয়ে রান্না করার চল রয়েছে। তবে এই তেলের ব্যবহার একেকসময় একেকরকম। কখনও তেল খুব অল্প ব্যবহার করা হয়। আবার কখনও অনেকটা তেলে ডুবো ডুবো করে ভাজা হয় কোনও একটা পদ। ডুবো তেলে ভাজাভুজি করলে সেই তেল বেঁচে যায়। পরে সেই তেল দিয়ে আবার নতুন করে রান্না করা যায়। অনেকেই তা-ই করে থাকেন। কিন্তু একই তেল দিয়ে বারবার রান্না করা কি স্বাস্থ্যকর ? কবার এইভাবে রান্না করা যায় ? কী বলছেন বিশেষজ্ঞরা ? জেনে নেওয়া যাক বিশদে।

তেলের মোট পোলার যৌগ

তেলের মধ্যে পোলার যৌগ থাকে। এই পোলার যৌগ মোট কতটা আছে তার উপর নির্ভর করে তেল কতটা ভাল বা খারাপ। তেলের পোলার যৌগ দিয়েই তেলের গুণমান বিচার করা হয়। বিশেষজ্ঞরা বলেন, তেলের এই টোটাল পোলার কম্পাউন্ডের পরিমাণ ২৭ শতাংশের বেশি যেন কোনওভাবেই না হয়। কারণ ২৭ শতাংশের বেশি থাকা মানে সেই তেল শরীরের জন্য বিষ।

কী বলছে এফএসএসএআই ?

তেলের এই পোলার কম্পাউন্ডের ব্যাপারে একই মত ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থার। তাদের কথায়, টোটাল পোলার কম্পাউন্ডের পরিমাণ কোনওভাবেই ২৫-২৭ শতাংশের বেশি যেন না হয়। আসলে পোলার কম্পাউন্ডের পরিমাণ বাড়লে তেলের মধ্যে টক্সিন বেড়ে যায়। যা শরীরে প্রবেশ করে পেট, লিভার ও কিডনির ক্ষতি করে।

কতবার রান্না করা উচিত ?

চিকিৎসকদের কথায়, পোলার কম্পাউন্ড ২৭ শতাংশ পেরিয়ে গেলে তেলের টক্সিন আর শরীর সহ্য করতে পারে না। কিন্তু এই কম্পাউন্ড পরিমাপ করার বৈজ্ঞানিক যন্ত্রপাতি গেরস্ত বাড়িতে থাকে না। ফলে বারবার রান্না করার ফলে তেলে টক্সিন অনেকটা বেড়ে গিয়েছে কিনা বোঝার উপায় থাকে না। তাহলে কতবার রান্না করা সম্ভব ? এই ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশিকা দিচ্ছে এফএসএসএআই। বলা হচ্ছে, কোনওকিছু ভাজতে ব্যবহৃত তেল দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয়।

তেল আবার ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে—

  • দুবারের বেশি তেল ব্যবহার করা যাবে না। 
  • তেলের বাষ্প হওয়ার তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। একেই তেলের স্মোকিং পয়েন্ট বলে। রান্না করতে করতে তাপমাত্রা যেন স্মোকিং পয়েন্টে চলে না যায়।
  • তেল পুড়ে গেলে সেই তেল ব্যবহার না করাই ভাল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Dal Side Effects: ডাল ছাড়া ভাত-রুটি ঠিক জমে না ? শরীরে বড় রোগ বাসা বাঁধছে না তো ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget