এক্সপ্লোর

Pet Care: অজান্তেই ক্ষতি করে ফেলছেন না তো? বর্ষাকালে কীভাবে পোষ্যর যত্ন নেবেন?

Health Tips: কীভাবে এই সময়ে পোষ্যদের স্বাস্থ্যের যত্ন নেবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: গরমকাল পেরিয়ে বর্ষাকাল (Monsoon) আসতেই মানুষের মতো পশুপাখিদেরও স্বাস্থ্যের নানা পরিবর্তন আসে। এই সময় ওদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন না নিলে হতে পারে নানা অসুখ। বর্ষাকালে গরমের সঙ্গে থাকে স্যাঁতস্যাতে আবহাওয়াও। কখনও ঠান্ডা লাগে আবার কখনও গরম লাগে। এই সময় পোষ্যদের (Pet Care) দেখা যায় গরম চাদরের মধ্যে ঢুকে থাকতে। তার পাশাপাশি স্নানেও অনীহা দেখা দেয়। কীভাবে এই সময়ে পোষ্যদের স্বাস্থ্যের যত্ন নেবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বর্ষাকালে পোষ্যদের যত্ন-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে কুকুর থেকে বিড়াল, সকলের মধ্যেই খাবারে একটি অনীহা দেখা দেয়। এই সময়ে ওদের খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বর্ষাকালে যেহেতু পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওদের খেতে দিতে হবে পুষ্টিকর আর হালকা খাবার। পর্যাপ্ত পরিমাণে জলও খাওয়াতে হবে। কলের জল এই সময়ে ওদের দেওয়া স্বাস্থ্যকর নয়। কারণ, তা থেকে জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নজর রাখতে হবে যেন সঠিক সময়ে কৃমির ওষুধ খাওয়ানো হয়।

২. বর্ষাকালেও পোষ্যদের বেড়াতে নিয়ে যাওয়া দরকার। বৃষ্টির জল যাতে লোমের মধ্যে না বসতে পারে, তার জন্য ওদের রেনকোট পরিয়ে নিয়ে যেতে পারেন। তবে, বাইরে থেকে ঘুরে আসার পর ওদের থাবা ভালো করে পরিষ্কার করে দিতে ভুলবেন না।

আরও পড়ুন - Women's Health: কোন ফল মহিলাদের বেশিদিন বাঁচতে সাহায্য করে?

৩. বৃষ্টির কারণে বাইরে নিয়ে যেতে না পারলে বাড়ির মধ্যেই খেলার অভ্যাস করান। তাতে ওদের মন ভালো থাকে। আর শরীরও সুস্থ থাকে।

৪. লোমের সমস্যা দূর করতে চিরুনি কিংবা ব্রাশ দিয়ে লোম ভালো করে আঁচড়ে দিন। যদি স্নান করান, তাহলে নজর রাখতে হবে যেন লোম ভালোভাবে শুকিয়ে যায়। 

৫. বর্ষাকালের স্যাঁতস্যাতে আবহাওয়ায় পোষ্যকে গরম জায়গায় রাখুন। চাদর দিয়ে ঢেকে দিতে পারেন শোওয়ার সময়ে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget