এক্সপ্লোর

Health News : এই ৬ খাবার আজ থেকেই ভুলে যান, দূরে থাকবে ডায়াবেটিস !

Diabetes Patients : তথ্য অনুযায়ী, এই মুহূর্তে গোটা বিশ্বে প্রায় ৪২.২ কোটি মানুষ হাই ব্লাড সুগারের রোগী

কলকাতা : খারাপ লাইফস্টাইল (Lifestyle) ও ভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের (Food Habits) কারণে মানুষের শরীরে আজকাল নানা রকমের রোগ বাসা বাঁধছে। কোলেস্টেরল, ব্লাড প্রেসার, হার্টের রোগ এবং ডায়াবেটিস- এইসব রোগের এখন অগুণিত রোগী। আজকাল সবথেকে বেশি দেখা যাচ্ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। দিন দিন এই রোগে আক্রান্তের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। তথ্য অনুযায়ী, এই মুহূর্তে গোটা বিশ্বে প্রায় ৪২.২ কোটি মানুষ হাই ব্লাড সুগারের রোগী। এর মধ্যে প্রতি বছর ১৫ লক্ষের মৃত্যু ডায়াবেটিসের কারণে হয়। ভারতে এই মুহূর্তে ব্লাড সুগারে আক্রান্তের সংখ্যা ৮ কোটি মতো।

প্রসঙ্গত, খারাপ লাইফস্টাইল এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধে। তাই সকলের উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করা। এক্ষেত্রে যে কোনও রকম অবহেলায় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই. ডায়াবেটিস থেকে বাঁচার অন্যতম উপায় নিজের খাবার-দাবারের দিকে নজর দিন। লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনুন। যদি আপনি চান যে, আপনার কখনো ডায়াবেটিস রোগ না হোক, তাহলে আজ থেকেই এই খাবারগুলি খাওয়া একেবারেই বন্ধ করে দিন। 

এড়ান এই খাবারগুলি -

মিষ্টি পানীয়- এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে, ডায়াবেটিসের রোগীদের কাছে চিনি বিষের থেকে কোনও অংশে কম নয়। এটা এমন একটা জিনিস যেটা থেকে ডায়াবেটিসের রোগীদের সবসময় সতর্ক থাকতে হবে। তাই, মিষ্টিজাতীয় খাবার এবং পানীয় এড়িয়ে যান।

কৃত্রিম মিষ্টিযুক্ত কফি- কিছু কফি এমন থাকে যাতে কৃত্রিম মিষ্টির পাশাপাশি ফ্লেবারের জন্য কেমিক্যাল মেশানো হয়। এই ধরনের কফিতে ক্যালরির মাত্রা বেশি হয়। এর পাশাপাশি ফ্যাট এবং কার্বোহাইড্রেটও। এই কারণে ডায়াবেটিসের পাশাপাশি হার্টের সমস্যাও হতে পারে এই জাতীয় কফি পান করলে।

হট ডগ- এই খাবারেও ডায়াবেটিসের সমস্যা তৈরি হতে পারে। কারণ, এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এর সাথে সাথে সোডিয়ামও থাকে প্রচুর। এই দুই-ই ডায়াবেটিস ও হার্টের রোগের সমস্যা তৈরি করতে পারে।

ভাজা খাবার- প্যাকটবন্দি ভুজিয়া, চিপস-সহ বিভিন্ন রকমের ভাজা খাবার এড়াতে হবে। এই ধরনের খাবারের অভ্যাস গড়ে উঠলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে।

ফাস্ট ফুড- আজকাল শুধু কমবয়সি ছেলে-মেয়েরাই নয়, বয়স্কদের অনেকেও ফাস্ট ফুডের দিকে ঝুঁকছেন। এতেও ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের সমস্যা হতে পারে।

সরবৎ- যদি আপনি গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য অতিরিক্ত সরবৎ পান করেন, তাহলে এখন সতর্ক হোন। কারণ, এতেও ডায়াবেটিসের সমস্যা হতে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget