এক্সপ্লোর

Coronavirus Fighter: ১২ দিনে করোনাজয় ৮২ বছরের বৃদ্ধার, সৌজন্যে প্রোনিং, কী সেই পদ্ধতি

কয়েকদিন আগে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও সেলফ আইসোলেশনে থাকা ব্যক্তিদের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে প্রোনিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

গোরক্ষপুর, উত্তরপ্রদেশ : মাত্র ১২ দিনে মারণ ভাইরাসের কবলমুক্ত হলেন ৮২ বছরের এক বৃদ্ধা। চিকিৎসকদের পরামর্শ ও প্রোনিং পদ্ধতির সাহায্যেই বিদ্যা দেবী করোনাজয় করতে সক্ষম হয়েছেন বলেই জানালেন তাঁর ছেলে হরি মোহন।

করোনা আক্রান্ত হওয়ার পর ক্রমাগত শরীরে অক্সিজেনের মাত্রা কমছিল বিদ্যা দেবীর। একসময় তা নেমে যায় ৭৯-এ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের লোকজন। সেই অবস্থায় চিকিৎসক বৃদ্ধাকে প্রোনিং পদ্ধতিতে শোওয়ার কথা বলেন। যা বজায় রেখে চারদিনের মধ্যে শরীরের অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের বেশি পৌঁছে যায় বলেই জানিয়েছেন বৃদ্ধার পুত্র। বর্তমানে করোনামুক্ত বিদ্যা দেবী। বেশ সুস্থও তিনি। শরীরের অক্সিজেনের মাত্রা ৯৭-র বেশি বলেও জানিয়েছেন তাঁর পুত্র।

কয়েকদিন আগে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও সেলফ আইসোলেশনে থাকা ব্যক্তিদের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে প্রোনিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কী এই প্রোনিং পদ্ধতি-

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া গাইডলাইন অনুযায়ী, প্রোনিং এক ধরণের শোওয়ার পদ্ধতি। যেক্ষেত্রে উপুড় হয়ে শুতে হয়। পিঠের বদলে বুকে ভর দিয়ে বিছানায় বা মাটিতে শুতে বলা হয়। প্রয়োজনে বালিশ ব্যবহারের পরামর্শও এক্ষেত্রে দেন অনেক চিকিৎসক। পেটের দিকে বালিশ দিয়ে শোয়ার পরামর্শই দেওয়া হয়।

উপুড় হয়ে শুয়ে তারপর ক্রমাগত বেশ কিছুক্ষণ ধরে জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিতে হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কথায়, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে এই প্রোনিং পদ্ধতি খুবই উপকারী। বিশেষ করে কোভিড রোগীদের ক্ষেত্রে যা বাড়তি কাজের।

Coronavirus Fighter: ১২ দিনে করোনাজয় ৮২ বছরের বৃদ্ধার, সৌজন্যে প্রোনিং, কী সেই পদ্ধতি

হোম আইসোলেশনে যে সমস্ত করোনা আক্রান্তরা রয়েছেন, তাদের ক্ষেত্রে এমনিতেই চিকিৎসকরা পরামর্শ দেন ঘণ্টা ছয়েক অন্তর শরীরের অক্সিজেনের মাত্রা মাপার। যদি কোনওভাবে শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ এর নীচে নেমে যায়, সেক্ষেত্রে প্রোনিংয়ের সাহায্য নেওয়ার বার্তাই দেওয়া হয়েছে।

প্রোনিং পদ্ধতি ব্যবহার করার পরও যদি শরীরে অক্সিজেনের মাত্রা না বাড়ে সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget