এক্সপ্লোর

Brain Implant For Seizures: খুলির নিচে ছোট 'ইমপ্লান্ট' কমিয়ে দিয়েছে মৃগীর অন্যতম মারাত্মক উপসর্গ, দাবি নতুন ট্রায়ালে

Health News:মাথার খুলির নিচে একটা ছোট 'ইমপ্লান্ট', ডাক্তাররা বলেছেন ওর নাম নিউরোস্টিমুলেটর। ছোট হলেও অত্যন্ত জরুরি জিনিস। ওটি বসানোর পর থেকে ওরান নলসনের জীবন বদলে গিয়েছে। কেন?

কলকাতা: মাথার খুলির নিচে একটা ছোট 'ইমপ্লান্ট', ডাক্তাররা বলেছেন ওর নাম নিউরোস্টিমুলেটর। ছোট হলেও অত্যন্ত জরুরি জিনিস। ওটি বসানোর পর থেকে ওরান নলসনের জীবন বদলে গিয়েছে। কারণ ওই 'ইমপ্লান্ট'-র সাহায্য়েই এখন ব্রিটিশ কিশোরের মৃগীর উপসর্গ অনেকটা নিয়ন্ত্রণে। মৃগীতে যে 'seizure' বা খিঁচুনির উপসর্গ অত্যন্ত চেনা, ওরানের মধ্যে সেটি নিয়ন্ত্রণ করতেই এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে যা কিনা বিশ্বে প্রথম বলে দাবি তাঁর চিকিৎসকদের।

বিশদ...
কিশোর ওরান এখন আবার হাসি ফিরে পেয়েছে, হেড-গিয়ার পরে মাঝেমধ্যে বাই-সাইকেল চালাতেও বেরিয়ে পড়ে সে। ছ'মাস আগে এমন ছিল না ছবিটা। কিশোরের মা, জাস্টিনের কথায়, 'এখন তাও আশার আলো, ভবিষ্যৎ বলে কিছু দেখতে পাচ্ছি।' যেখানে ওরানের এই চিকিৎসা হয়েছিল, লন্ডনের সেই 'Great Ormond Street hospital'-র পেডিয়াট্রিক নিউরোসার্জেন, মার্টিন টিসডল এক বিশিষ্ট ইংরেজি দৈনিককে  বলেন, 'ওঁদের এই অভিজ্ঞতায় সামিল হতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত।' কিন্তু ঠিক কী সমস্যা ১৩ বছরের কিশোরের?  Lennox-Gastaut syndrome, external , এই নামে এক ধরনের রোগ ধরা পড়ে সমারসেটের বাসিন্দার। ৩ বছর বয়স থেকেই রোগটির উপসর্গ ধরা পড়েছিল। ডাক্তারেরা জানিয়েছিলেন, এই ধরনের মৃগী বা এপিলেপসি সাধারণত চিকিৎসায় সাড়া দেয় না। ভোগান্তির শুরু সেই তিন বছর বয়স থেকে। তার পর থেকে এমন এক দিনও যায়নি যে ওরানের খিঁচুনি হয়নি। কোনও কোনও সময়ে দিনে একশো বারও খিঁচুনি হয়েছে তার। উপসর্গের ধাক্কায় সংজ্ঞা হারানো তো বটেই, কখনও সখনও শ্বাসও আটকে গিয়েছে কিশোরের। জরুরি ভিত্তিত সিপিআর দিয়ে শ্বাস-প্রশ্বাস চালু করতে হয়েছে। সবথেকে বড় কথা, এক মুহূর্ত তাকে চোখের আড়াল করার উপায় ছিল না। ডাক্তারদের মতে, মৃগীর কারণে হঠাৎ মৃত্যুর আশঙ্কা ভীষণ ভাবে বেশি ছিল তার। এহেন পরিস্থিতিতে সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। 'Great Ormond Street hospital'-র সঙ্গে ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ হসপিটাল এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড পাশে এসে দাঁড়ায়। মার্টিন টিসডল ও তাঁর টিম মিল সার্জারি করে পিকোসটিন নিউরোস্টিম্যুলেটরটি ওরানের মস্তিষ্কের খুলির একটি হাড় সরিয়ে বসানো হয়। আর দুটি ইলেকট্রোড পৌঁছে দেওয়া হয় মস্তিষ্কের অন্দরে থ্য়ালামাসে। কিশোর সার্জারির ধাক্কা একটু সামলে উঠতেই নিউরোস্টিম্যুলেটরটি অন করে দেওয়া হয়। এখান থেকে এখন টানা হালকা বৈদ্যুতিক সঙ্কেত মস্তিষ্কে পৌঁছতে থাকে। এর লক্ষ্য একটাই। সেই সমস্ত স্নায়ুপথের বৈদ্যুতিক গতিবিধি, যা খিঁচুনির হওয়ার নেপথ্যে সক্রিয়, তাদের আটকে দেওয়া। 

ওরানের মা জানালেন, এই সার্জারিতে ফল মিলেছে। এখন অনেক কম  খিঁচুনি হয়। আগের থেকে তার তীব্রতাও কম। সব মিলিয়ে আগের থেকে অনেক ভাল রয়েছে কিশোর। তবে এই ধরনের চিকিৎসা একটি ট্রায়ালের অংশ হিসেবে হয়েছিল। বড় স্তরে এটির প্রয়োগ সম্ভব কিনা, জানতে হলে আরও গবেষণা জরুরি।

 

আরও পড়ুন:ইন্টারমিটেন্ট ফাস্টিং করে মেদ ঝরাচ্ছেন ? এই ভুলগুলি এড়িয়ে চলুন অবশ্যই

  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget