এক্সপ্লোর

Health:বয়স কমাবে কেমিক্যাল ককটেল, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের দাবি ঘিরে আলোড়ন

Chemical Cocktail Found To Reverse Aging: হার্ভার্ডের একদল গবেষক দাবি করছেন, বার্ধক্যের উলটপুরাণ ঘটানোর 'দাওয়াই' বের করে ফেলেছেন তাঁরা।

বস্টন: ব্রহ্মানন্দ আচার্য্যের কথা মনে পড়ে? গুপি-বাঘাকে তিনটি মূল্যবান রত্ন চুরির পরিবর্তে যিনি বয়স কমানোর লোভ দেখিয়েছিলেন? সেটা ছিল 'গুপি বাঘা ফিরে এলো' ছবির কাহিনি। যদিও হার্ভার্ডের (Harvard Medical School) একদল গবেষক দাবি করছেন, বার্ধক্যের উলটপুরাণ ঘটানোর 'দাওয়াই' বের করে ফেলেছেন তাঁরা। সোজা কথায়, এমন 'কেমিক্যাল ককটেল' (Chemical Cocktail) বানিয়েছেন যেটা ওষুধের মতো করে নিলে কোষের বয়স কমানো যাবে। তাঁদের গবেষণায় বিস্তর হইচই বিজ্ঞানীমহলে। 'Aging' শীর্ষক জানালে দস্তুরমতো গবেষণাপত্রেও বের করে ফেলেছেন তাঁরা। তবে এখনই তাঁদের কথায় পুরোপুরি ভরসার সময় আসেনি, মনে করেন বিজ্ঞানীদের বড় অংশ।

কী দাবি গবেষকদের?
সংক্ষেপে বললে, ছ'টি রাসায়নিকের এমন মিশ্রণ তাঁরা বের করেছেন যা কিনা মানুষ ও ইঁদুর, দুইয়ের কোষেরই বয়স বেশ কয়েক বছর কমিয়ে দিতে পারে। ডেভিড সিনক্লেয়ার নামে এক গবেষক বিষয়টি নিয়ে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্টও দেন। লেখা, 'আমাদের হালে প্রকাশিত গবেষণাপত্রের ব্যাপারে বলতে পেরে অভিভূত। বয়স কমানো যে সম্ভব সেটা আমরা জিন থেরাপির মাধ্যমে এমব্রায়োনিক জিন-কে সচল করে আগেই দেখিয়েছিলাম। এখন আরও একধাপ এগোলাম। দেখাতে পেরেছি, যে কেমিক্যাল ককটেলের মাধ্যমে একই জিনিস করা সম্ভব। এর মাধ্যমে পুরো শরীরই ফের তরতাজা করা যাবে।'

যা জানা গেল...
গবেষণাপত্রে কেমিক্যাল ককটেল বলতে এমন ছ'টি রাসায়নিক মিশ্রণের কথা বলা হয়েছে যার প্রত্যেকটিতে অন্তত ৫-৭টি এমন এজেন্ট থাকবে যা সাধারণত নানা ধরনের শারীরিক ও মনের অসুখের চিকিৎসায় ব্য়বহার করা হয়। ডেভিড ট্যুইটে আরও লেখেন, 'অপটিক নার্ভ, মস্তিষ্কের টিস্যু, কিডনি এবং পেশির উপর এই কেমিক্যাল ককটেলগুলি প্রয়োগ করে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। ইঁদুরদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি উন্নত হয়েছে, আয়ু বেড়েছে। গত এপ্রিলে বাঁদরের উপর যে পরীক্ষা করা হয়েছিল, তাতেও দেখা গিয়েছে যে এই কেমিক্যাল ককটেলগুলি দৃষ্টিশক্তির উন্নতি করেছে।' এই কাজের জন্য ডেভিড ও তাঁর টিম প্রায় তিন বছর ধরে হার্ভার্ড মেডিক্যাল স্কুলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন। গবেষণার ফলাফলে খুশি তাঁরা। কিন্তু এই ফলাফল কতটা নিখুঁত? সার্বিক ভাবে বিশ্বের বিজ্ঞানীমহলেরই বা প্রতিক্রিয়া কী? জানতে আরও কিছু সময় অপেক্ষা জরুরি।

আরও পড়ুন:বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget