এক্সপ্লোর

COVID-19 Immunity Booster - করোনা থেকে সুরক্ষা : ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ছয় উপায়

কোভিড ১৯ মূলত শ্বাসতন্ত্রের রোগ। ফলে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ক্ষতি করছে ফুসফুসের। এমনকি করোনা থেকে সেরে উঠলেও অনেকক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ছে ফুসফুস। ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলতে পারেন কতকগুলি বিষয়।

কলকাতা: কোভিড ১৯ মূলত শ্বাসতন্ত্রের রোগ। ফলে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ক্ষতি করছে ফুসফুসের। এমনকি করোনা থেকে সেরে উঠলেও অনেকক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ছে ফুসফুস। ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলতে পারেন কতকগুলি বিষয়। প্রাণায়াম: প্রাণায়াম ফুসফুসের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এই যোগব্যয়াম ফুসফুসের ক্ষমতা বাড়ায়। যখন আমরা নানান কারণে উদ্বিগ্ন বা মানসিক চাপের মধ্যে থাকি তখন আমাদের শ্বাসতন্ত্রে তা প্রভাব ফেলে। শ্বাসপ্রশ্বাসের হার বেড়ে যায়। ফলে শান্ত থাকা খুব জরুরি।প্রাণায়ামের অভ্যাস থাকলে আপনি অনেক ধীরস্থির, শান্ত থাকতে পারবেন। খাদ্যাভাস বদলান: খাদ্যাভাস একটি অতি প্রয়োজনীয় বিষয়। সঠিক খাদ্যতালিকা অনেক রোগকে প্রতিহত করে, আবার রোগ হলে তা থেকে সেরে উঠতেও সাহায্য করে। দেহে ছত্রাক তৈরি করে এ্মন খাবার এড়িয়ে চলতে হবে। এমন ধরনের খাবার খান যেগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সাপ্লিমেন্ট নিন প্রতিদিনের খাদ্য কতটা পুষ্টিকর সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সাপ্লিমেন্ট নিন। ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমন কিছু খাদ্যতালিকায় রাখতে পারেন। কোভি়ড ১৯ থেকে সেরে উঠেছেন এমন অনেককেই এন-অ্যাসিটেইল সিসটেইনি যুক্ত সাপ্লিমেন্ট দেওয়া হয়, যা ফুসফুসের পক্ষে উপকারী। এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড ফুসফুসে বাসা বেধে থাকা ছত্রাককে নির্মূল করতে সহায়তা করে। অ্যাট ফাস্ট অ্যান্ড আপ এইরকম একটি সাপ্লিমেন্ট বাজারে এনেছে। দূষণযুক্ত অঞ্চল এড়িয়ে চলুন লকডাউন চলাকালীন বিশ্বব্যাপী দূষণের মাত্রা কমেছিল। কিন্তু আনলক পর্ব থেকে একটু একটু করে দূষণ বাড়তে শুরু করেছে। ভারতের সব বড় শহরেই দূষণ এক সমস্যা। ফলে দূষণ যুক্ত এলাকা বিশেষ করে দূষণের মাত্রা খুব বেশি সেই সব এলাকা এড়িয়ে চলার চেষ্টা করুন। মাস্ক পরুন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো মাস্ক পরা। অনেকেই মাস্ক নিয়ে এখনও ততটা সচেতন নন। রাস্তাঘাটে অনেককেই দেখা যায়, মাস্ক মুখে থাকলেও তা ঠিকভাবে পরেননি। বহু মানুষ মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখেন। কিন্তু ফুসফুসে এই রোগের সংক্রমণ আটকানোর অন্যতম উপায় হলো মাস্কের ব্যবহার। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোন। শুধু মাস্ক পরা নয়, মাস্ক নিয়মিত দোয়া ও রোদে শুকোনোও জরুরি। ধূমপান করবেন না কোভিড ১৯ যেহেতু ফুসফুসের উপর প্রভাব ফেলে, সেহেতু ধূমপানের অভ্যাস থাকলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে পারলে। কোভিড ১৯ রোগাক্রান্ত হওয়া এড়াতে এই কয়েকটি বিষয় মাথায় রাখলে উপকার পাবেন বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget