এক্সপ্লোর

Summer Tips: বার-বার চুল ভিজিয়ে স্নান করছেন? গরমকালে কীভাবে চুলের যত্ন নেবেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেই চুল ভিজিয়ে প্রতিবার স্নান করেন। কিন্তু বার বার স্নান করার ফলে চুলের নানা ক্ষতি হয়। চুলের ময়শ্চারাইজার নষ্ট হয়ে যায়। গরমকালে কীভাবে চুলের যত্ন নেবেন, তা জেনে নিন।

কলকাতা: তীব্র গরমে (Summer) এখনই নাজেহাল অবস্থা। বাইরে কড়া রোদ। ছাতা, টুপি কিছু দিয়েই রোদের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রয়োজনে তো বাড়ির বাইরে বেরতেই হবে। তার উপর এই গরমে ঘামের কারণেই নানা সমস্যা দেখা দেয়। বাইরে থেকে বাড়িতে ফিরেই স্নান। আবার গরম লাগলে আবার স্নান। সারাদিনে বেশ কয়েকবার স্নান করার অভ্যাস রয়েছে বহু মানুষের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেই চুল ভিজিয়ে প্রতিবার স্নান করেন। কিন্তু বার বার স্নান করার ফলে চুলের নানা ক্ষতি হয়। চুলের ময়শ্চারাইজার নষ্ট হয়ে যায়। গরমকালে কীভাবে চুলের যত্ন নেবেন (Hair Care), তা জেনে নিন।

গরমকালে চুলের যত্ন-

বিশেষজ্ঞরা গরমকালে চুলের যত্ন নেওয়ার কিছু উপায় বাতলে দিচ্ছেন। যেগুলো মেনে চললে গরমকালেও চুল থাকবে সুস্থ, সুন্দর ও উজ্জ্বল। জেনে নেওয়া যাক কোন কোন উপায় মানবেন চুল সুস্থ রাখার ক্ষেত্রে।

১. বিশেষজ্ঞদের মতে, এই সময় চুল ছোট করে কেটে নিতে পারেন। ছোটদের ক্ষেত্রে চুল একেবারে ছোট করে কেটে দিতে পারেন। তাহলে মাথায় ঘাম জমে তা থেকে ঠান্ডা লাগা ও আরও নানা সমস্যা দেখা দেবে না। আর বড়দের ক্ষেত্রে চুলের ক্ষতিগ্রস্থ অংশ কেটে ফেলুন। তাতে চুলে জট পড়ার সমস্যা কমে যাবে।

২. চুল য়দি বড় থাকে, তাহলে বাড়ি থেকে বেরনোর সময় টুপি কিংবা স্কার্ফ ব্যবহার করুন মাথায়। তাতে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

৩. স্নান করলেও বার-বার চুল ভেজাবেন না। এতে চুলের তৈলগ্রন্থীতে প্রভাব পড়ে। স্নান করার সময় চুল ক্লিপজাতীয় কোনও কিছু দিয়ে শক্ত করে বেঁধে নিন। সাওয়ার ক্যাপও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন - Health Tips: গরমে ঘামে পায়ে দুর্গন্ধ হচ্ছে? ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান

৪. বাইরে বেরনোর সময় চুল বেঁধে বেরলে ধুলো ময়লা কম লাগে। তাতে ক্ষতির পরিমাণ কম হয়। 

৫. চুলের ক্ষেত্রেও সানস্ক্রিন পাওয়া যায়। বাইরে বেরনোর সময় চুলে সানস্ক্রিন ব্যবহার করুন।

৬. শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। 

৭. চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করুন। প্রতিদিনও করতে পারেন আবার একদিন অন্তরও করতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget