এক্সপ্লোর

Breathing Problem: কালীপুজোর বাজির ধোঁয়ায় বাড়বে শ্বাসকষ্ট, সতর্ক থাকতে কী কী করবেন?

Air Pollution: উৎসবের মরশুম মানে খাওয়া-দাওয়ায় অনিয়ম করবেন না। যদি নাগাড়ে গুরুপাক খাবার খেতে থাকেন তাহলে বদহজম, অ্যাসিডিটির পাশাপাশি নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কষ্ট শুরু হতে পারে।

Breathing Problem: দীপাবলির (Diwali 2024) আর বেশিদিন বাকি নেই। আলোর উৎসবে অনেকেই শুধু মাটির প্রদীপ কিংবা টুনি লাইটে বাড়ি সাজান। কিন্তু কালীপুজো এবং দীপাবলি উপলক্ষ্যে বাজি পোড়ানোর উৎসাহও নেহাত কম নয়। বাজির ধোঁয়ায় ভারী হয়ে যায় বাতাস। একলাফে বেড়ে যায় বায়ুদূষণের (Air Pollution) মাত্রা। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সেইসব রোগীরা যাঁদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট (Breathing Problem) হয়। অর্থাৎ নিঃশ্বাস নিতে যাঁদের সমস্যা রয়েছে, অ্যাজমার (Asthma Problem) ভুক্তভোগীরা। কালীপুজো, দীপাবলি এই উৎসবের মরশুমে অ্যাজমা রোগীরা নিজেদের সুস্থ রাখার জন্য অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেই সঙ্গে মেনে চলুন কয়েকটি নিয়ম। তাহলে উপকার পাবেন। 

কালীপুজো এবং দীপাবলির সময় বাজির ধোঁয়ায় হওয়া বায়ুদূষণের প্রভাব থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে? 

  • অতি অবশ্যই সঙ্গে ইনহেলার রাখুন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রাখুন। অ্যালার্জি থাকলে তার ওষুধপত্রও সঙ্গে রাখা জরুরি। এর পাশাপাশি আবশ্যিক হল সামান্যতম সমস্যা দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া। ন্যূনতম অবহেলা করলেও বিপদ অনেক গুণ বেড়ে যাবে। 
  • বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরনো জরুরি। এর ফলে আপনার নাক ঢাকা থাকবে। সহজে দূষিত বায়ু নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করবে না। তার ফলে নিঃশ্বাস নিতে অসুবিধা তুলনায় কম হবে। 
  • উৎসবের মরশুম মানে খাওয়া-দাওয়ায় অনিয়ম করবেন না। কারণ সহজপাচ্য খাবার না খেয়ে যদি নাগাড়ে গুরুপাক খাবার খেতে থাকেন তাহলে বদহজম, অ্যাসিডিটির পাশাপাশি নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কষ্ট শুরু হতে পারে। এছাড়াও ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলা জরুরি। নাহলে সর্দি-কাশির সমস্যা হতে পারে। তার থেকে বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা। 
  • সঠিক পরিমাণে জল খেতে হবে যাতে শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন না হয়। কারণ শরীর রুক্ষ-শুষ্ক হয়ে গেলে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। 
  • পরিষ্কার পোশাক পরা জরুরি। ব্যবহার করতে হবে পরিষ্কার রুমাল। নিয়মিত নাক পরিষ্কার করাও জরুরি। একটা মাস্ক একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহার না করাই শেয়। 

আরও পড়ুন- বালিশে মাথা দিলেই শুরু খুশখুশে কাশি, দূর করবেন কীভাবে? রইল ঘরোয়া টোটকার হদিশ 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget