এক্সপ্লোর

Frozen Honey Benefits: ট্রেন্ডে 'ফ্রোজেন হানি', কিন্তু এই চ্যালেঞ্জে নাম লেখাতে প্রয়োজন সতর্কতা

করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বিপর্যস্ত জনজীবন। তার মধ্যে এই ধরনের ফুড চ্যালেঞ্জ স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর সেটা জেনে নেওয়া খুবই জরুরি।

কলকাতা : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝে-মধ্যে বেশ কিছু অদ্ভুত চ্যালেঞ্জ জানা যায়। কখনও কাপল চ্যালেঞ্জ তো কখনও অন্য কিছু মজার চ্যালেঞ্জ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'ফ্রজেন হানি' চ্যালেঞ্জ। কী এই ফ্রজেন হানি চ্য়ালেঞ্জ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওয় দেখা যাচ্ছে, কেউ কেউ বড় কোনও বোতলে মধু ঢেলে তা ফ্রিজে রেখে ঠান্ডায় জমিয়ে নিচ্ছেন। তারপর সেই মধু ছুরি বা কাঁচি দিয়ে কেটে মাখনের মতো খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই #frozenhoney ট্রেন্ডিং হয়ে উঠেছে। যা এরইমধ্যে ৬০০ মিলিয়ন মানুষ পছন্দ করে ফেলেছেন এবং ৮০ মিলিয়নেরও বেশি মানুষ এই মজাদার চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধুর মধ্যে থাকা প্রাকৃতিক মিষ্টি বা চিনি যখন একসঙ্গে মেশে, সেটাই মধুকে ঠান্ডায় জমিয়ে দিতে সাহায্য করে। অনেকেই আবার মধুর মধ্যে কোনও কোনও সিরাপও মিশিয়ে দিচ্ছেন। এবার যে প্রশ্নটা উঠে আসছে, তা হল, ফ্রিজে জমিয়ে মধু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নাকি ভালো? করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বিপর্যস্ত জনজীবন। তার মধ্যে এই ধরনের ফুড চ্যালেঞ্জ স্বাস্থকর নাকি ক্ষতিকর সেটা জেনে নেওয়া খুবই জরুরি।

ফ্রজেন হানি বা ফ্রিজে জমিয়ে মধু খাওয়া শরীরের জন্য ভালো নাকি খারাপ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, মধু যদি ফ্রিজে ৫০ ডিগ্রি ফারেনহাইটে রেখে জমানো হয়, তাহলে তা শরীরের জন্য ক্ষতিকর। এর ফলে ডায়রিয়া এবং পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চিকিৎসকরা সাবধান করে দিচ্ছেন যে, এভাবে মধু খেলে মাথার যন্ত্রণা, পাকস্থলীর সমস্যা, বমি, গা গোলানোর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের পরামর্শ মেনে এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার আগে ভেবে দেখুন।

পাশাপাশি বিশেষজ্ঞরা এমনও পরামর্শ দিচ্ছেন যে, শরীর সুস্থ রাখতে একজন মানুষের এক চামচের থেকে বেশি মধু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এর থেকে বেশি পরিমাণে মধু খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget