এক্সপ্লোর

Good Sleep : রাতে দেরিতে শুতে যাওয়া আর দেরিতে ওঠা কি ক্ষতিকর ?

শরীর সুস্থ রাখতে গেলে এই ' Early to bed, early to rise ' - বেদবাক্যের মতো মানতেই হবে কি ? আলোচনায় ইএনটি সার্জেন ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্লিপ অ্যাপনিয়া সার্জেন চিকিৎসক দীপঙ্কর দত্ত

 Sleep At Late Night Problem Isn’t a Problem : ইনসোমনিয়া ঘুমের অসুখ গুলোর মধ্যে অত্যন্ত প্রকট একটি সমস্যা। এই অসুখ যেমন অনেকটাই জিনগত, তেমনই জিনের মাধ্যমে অনেকটাই নির্ধারিত হয়, আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লকটা কেমন হবে। ওই যে একেকজন বলেন না, রাত করে ঘুমনো ওদের বাড়ির ধারা ! হ্যাঁ, কারও কারও ক্ষেত্রে বায়োলজিক্যাল ক্লকটা ওই আর্লি টু বেড আর্লি টু রাইজ -ছড়ার সঙ্গে এক্কেবারে তাল মিলিয়ে। এঁদের বলে লার্ক (Lark) ভ্যারাইটি। অর্থাৎ মোরগ যেমন সকাল সকাল উঠে পড়ে , তেমন। আর একদন মানুষ আছেন, যাঁদের ঘুম আসে বেশি রাতে, এঁরা বেলা অবধি ঘুমোতেই স্বচ্ছন্দ। এঁদের বলে আউল (Owl) ভ্যারাইটি। অর্থাৎ প্যাঁচার মতো খানিকটা ঘুমের ধাঁচ। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে এই ' Early to bed, early to rise ' - এটাকে বেদবাক্যের মতো মানতেই হবে কি ? এই নিয়ে আলোচনা করলেন ইএনটি সার্জেন ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্লিপ অ্যাপনিয়া সার্জেন চিকিৎসক দীপঙ্কর দত্ত। 
কার ঘুমের ধাঁচ কেমন হবে তা ঠিক করে দেয় আমাদের শরীরেই ওই বায়োলজিক্যাল ক্লক। মস্তিষ্কের বিশেষ এক অংশে একটা ওই ঘড়িটা থাকে, যা বুঝিয়ে দেয় কখন দিন আর কখন রাত। অন্ধকার কূপকূপে গুহাতে গেলেও আপনার শরীর কিন্তু বুঝে নেবে রাত না দিন। সমুদ্রের তলাতে গেলেও কিন্তু বায়োলজিক্যাল ক্লকই শরীরকে বোঝায় কখন দিন কখন রাত। যাঁর ঘুমের প্যাটার্ন যেমন, তার কিন্তু সেই সময়ই ঘুম পাবে। এবার এই যে প্যাটার্ন, কে আউল আর কে লার্ক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই জিন নির্ধারণ করে। 
চিকিৎসক দীপঙ্কর দত্ত জানালেন, আমাদের সমাজ কিছুটা হলেও এই ' Early to bed, early to rise ' শ্রেণির দিকে একটু একপেশে। স্কুল-কলেজ-অফিস-আদালত, সবই শুরু হয় সকাল সকাল। এক্ষেত্রে যাঁর শরীর, বেশি রাত করে শোওয়া ও একটু দেরি করে ওঠায় আরাম পায়, তাঁকেও দৌড়তে হয় সক্কাল সক্কালই। তাঁর কিন্তু রাতে তাড়াতাড়ি কিছুতেই ঘুম আসে না। অতএব তাঁদের ঘুমটা অসম্পূর্ণই থেকে যাচ্ছে। মনে রাখতে হবে, যাঁরা দেরি করে ওঠেন, তাঁরা কিন্তু কুঁড়ে নন। তাঁদের শরীরের ঘড়িই সেইভাবে সেট । তাঁরা তাড়াতাড়ি বিছানায় গেলেও ঘুম কিন্তু আসবে না ওই সময়ে। তাই যদি কর্মক্ষেত্রে একটু বেলার শিফট তাঁরা  করতে পারেন, তাহলে তা তাঁদের শরীরের পক্ষে ভাল।
মনে রাখতে হবে, ৮ টায় শুয়ে পড়তে পারলেই ভাল ঘুম হবে, বা 'সুস্বাস্থ্য' পেতে গেলে ভোরে উঠতে হবে, এমন কোনও নিয়ম কিন্তু নেই। আপনার জিনই ঠিক করে দেবে কখনও ঘুমোতে যাওয়া আপনার জন্য সবথেকে আরামের। শুধু নজর দিন কতক্ষণ ঘুমোচ্ছেন, আর ঘুমের কোয়ালিটি ভাল হচ্ছে কি না। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget