এক্সপ্লোর

Bird Flu: বার্ড ফ্লু থেকে হবেই নতুন মহামারী! বিশ্বজুড়েই ছড়াবে এই ভাইরাস, ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ

Bird Flu Pandemic: রবার্ট রেডফিল্ড বলেন, 'আমাদের মনে হচ্ছে এই বার্ড ফ্লু কেবল নিছক রোগ হিসেবে নয়, আগামী দিনে মহামারীর আকার নিতে চলেছে।'

নয়া দিল্লি: করোনার (CoronaVirus) ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে। এরইমধ্যে ফিরল বার্ড ফ্লু (Bird Flu) উদ্বেগ। ৫ বছর পর, ভারতে মানুষের শরীরে মিলল ভাইরাসের স্ট্রেন। এরই মধ্যে বার্ড ফ্লু নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর রবার্ট রেডফিল্ড। বলা হয়েছে, করোনার পর এই বার্ড ফ্লু বিশ্বে মহামারীর আকার ধারণ করতে চলেছে।  

রবার্ট রেডফিল্ড বলেন, 'আমাদের মনে হচ্ছে এই বার্ড ফ্লু কেবল নিছক রোগ হিসেবে নয়, আগামী দিনে মহামারীর আকার নিতে চলেছে। এই রোগটিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুহারও বাড়তে পারে।'  তিনি এও বলেন, কোভিড-১৯-এর জন্য মৃত্যুর হার ০.৬ শতাংশ হলেও বার্ড ফ্লুতে মৃত্যুহার সম্ভবত ২৫ থেকে ৫০ শতাংশের মধ্যে হতে পারে। গত মাসেই মার্কিন মুলুকে ভয়ঙ্করভাবে থাবা বসিয়েছে বার্ড ফ্লু। সেখানের গবাদি পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ১৫ জনের মধ্যে ছড়িয়েও পড়েছে এই ভাইরাস। 

তবে এই ভাইরাস মানুষের থেকে মানুষের মধ্যে আদৌ কি করোনার মতো ছড়িয়ে পড়তে পারে? সিডিসির ডিরেক্টরের কথায়, এই বার্ড ফ্লুর জিন-এও পাঁচটি অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। যা হিউম্যান রিসেপ্টর প্রোটিনের সঙ্গে মিলে একজনের থেকে অপরজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। তবে জিনের এই বদল হওয়া সময়ের অপেক্ষা, এমনটাই আশঙ্কা প্রকাশ রবার্ট রেডফিল্ড। 

আরও পড়ুন, শীতলা পুজোয় নেশার টাকা চেয়েও মেলেনি, বেধড়ক মারধর, মর্মান্তিক মৃত্যু দুবাইবাসী বাঙালির

করোনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, করোনাভাইরাসের ক্ষেত্রেও চোখের পলকে অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন করে তা মহামারী পেরিয়ে অতিমারীর রূপ নিয়েছিল। 

পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু

এদিকে, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে মালদার বাসিন্দা ৪ বছরের এক শিশু। একটি রিপোর্ট প্রকাশ করে World Health Organization বা WHO জানিয়েছে, ২০১৯ সালের পর এই প্রথম ভারতে মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ল। বর্তমানে শিশুকে বাড়িতেই রাখা হয়েছে। কিন্তু, পরিবারের বক্তব্য এখনও তার শ্বাসকষ্টজনিত সমস্যা মেটেনি। বেশিরভাগ সময়ই রাখতে হচ্ছে অক্সিজেন সাপোর্টে। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বার্ড flu-র ভাইরাস H9N2-তে মূলত আক্রান্ত হয় শিশুরা। তবে তাতে অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি প্রায় নেই বললেই চলে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget