এক্সপ্লোর

Health News: রান্না করা খাবারে আর নয় নুন, কেন এই পরামর্শ গবেষকদের?

Health Tips: রান্নার পর খাওয়ার সময় উপরে আরও একটু নুন ছড়িয়ে নেন অনেকে। এই অভ্যাস থাকলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: রান্নায় স্বাদ আনতে প্রয়োজন নুন (Salt)। রান্না সুস্বাদু করতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল নুন। প্রয়োজনে মশলা থেকে লঙ্কা, বাদ দেওয়া যায় সব কিছুই। কিন্তু নুন বাদ দেওয়া যাবে না কিছুতেই। কিন্তু যে কোনও প্রয়োজনীয় জিনিসেরই মাত্রা খুব গুরুত্বপূর্ণ। স্বাদের জন্য এত প্রয়োজনীয় নুন যদি মাত্রাছাড়া ব্যবহার হয় তাহলে তা গুরুতর অসুস্থতা ডেকে আনতে পারে।  অনেকসময়েই স্বাদের জন্য খাবারের পাতে একটু বেশি নুন নেন অনেকে। রান্নার পর খাওয়ার সময় উপরে আরও একটু নুন ছড়িয়ে নেন অনেকে। এই অভ্যাস থাকলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

কী বলছে গবেষণা:
অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস থাকলে উচ্চ রক্তচাপ (High Blood Pressure) বা হৃদযন্ত্র সম্পর্কিত নানা সমস্যা হয়ে থাকে। এবার একটি গবেষণা বলেছে, অতিরিক্ত নুনে কমে আসে আয়ুষ্কালও (Life Expectancy)। রান্নার পরেও নুন যোগ করে খেলে পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে দেড় থেকে দুই বছর আয়ুষ্কাল কমতে পারে বলে দাবি ওই গবেষণায়।

কোন গবেষণায় এমন দাবি:
ইউরোপিয়ান হার্ট জার্নালে (European Heart Journal) প্রকাশিত হয়েছে এই গবেষণা। আমেরিকার Tulane University School of Public Health and Tropical Medicine-এর গবেষক লু কি (Lu Qi)- এর নেতৃত্বে এই গবেষণাটি হয়েছিল। UK Biobank Study-তে যাঁরা যোগ দিয়েছিলেন। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলেছে গবেষণা। তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যাঁরা রান্না করা খাবারে নুন যোগ করেন না, তাঁদের তুলনায় যাঁরা নুন যোগ করেন, তাঁদের অসময়ে মৃত্যুর হার ২৮ শতাংশ বেশি। প্রফেসর  লু কি (Lu Qi)-এর দাবি, রান্না করা খাবারে নুন যোগ করা অনেকের অভ্যাস। কিন্তু এটা আমাদের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। অতিরিক্ত নুন খাওয়ার ফলে শরীরে বেশি পরিমাণে সোডিয়ামেরও প্রবেশ ঘটে। 

তবুও রয়েছে প্রশ্ন: 
কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়। অতিরিক্ত নুন আসলে কতটা? কারণ এক একজনের স্বাদের উপরই নুনের মাত্রা নির্ভর করে থাকে। বিশেষজ্ঞরা বলে থাকেন, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেজড ফুড, ফাস্ট ফুড খাওয়া কমাতে। কারণে এগুলিতে অতিরিক্ত নুনের ব্যবহার হয়। প্রতিদিন সব মিলিয়ে আধ চা-চামচের বেশি নুন না খাওয়াই ভাল বলে থাকেন বিশেষজ্ঞরা। এছাড়া, কাঁচা নুন খেতে বারণ করে থাকেন চিকিৎসকরা। অর্থাৎ, রান্নার পরে আলাদা করে নুন যোগ না করার পরামর্শ দেওয়া হয়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। সব ছবি: pixabay

আরও পড়ুন: টিফিনে একঘেয়েমি ? জিভে জল আনা চিকেন পাস্তা বানান চটজলদি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget