এক্সপ্লোর

Healthy Diet: শাক থেকে মাছ, দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য খাদ্যতালিকায় রাখতে পারেন এই সুপারফুডগুলি

Healthy Diet for long life: শরীরের হাল প্রায় বেহাল। কীভাবে শরীর ঠিক রাখবেন? তরতাজা থাকবেনই বা কীভাবে? চিন্তা নেই। সবকিছুই লুকিয়ে খাওয়াদাওয়ায়। ডায়েট ঠিক থাকলেই বহুদূরে থাকবে রোগবালাই।

কলকাতা: কেরিয়ারের দৌড়। বাড়ির চাপ। সময়মতো খাওয়া-দাওয়া হয় না। শরীরের হাল প্রায় বেহাল। কীভাবে শরীর ঠিক রাখবেন? তরতাজা থাকবেনই বা কীভাবে? চিন্তা নেই। সবকিছুই লুকিয়ে খাওয়া-দাওয়ায়। ডায়েট ঠিক থাকলেই বহুদূরে থাকবে রোগবালাই। সঙ্গে জুড়ি হোক শারীরিক কসরৎ। তবে এর সঙ্গে কিছু ত্যাগও করতে হবে। ধূমপান থেকে থাকতে হবে দূরে। আর মদ্যপানও নৈব নৈব চ।

একঝলকে দেখে নেওয়া যাক, ঠিক কী কী পেটে গেলে তরতাজা থাকবেন সারাদিন।

Weight Loss: পেটের মেদ ঝরাতে সহায়ক, ডায়েটে থাকুক এই খাবারগুলি

পাত থাকুক সবুজে ভরপুর
পালং থেকে পুঁই। যেকোনও একটা শাক রাখুন রোজের ডায়েটে। মরসুমি সবজি রাখতেই পারেন। শাকজাতীয় খাদ্য ভিটামিন (vitamin) এবং অ্যান্টিঅক্সিড্যান্টে (antioxidants)ভরপুর। প্রতিদিন শাকজাতীয় খাবার ডায়েটে থাকলে বহু উপকার পাবেন।

বয়স রুখতে বেরি
বেরি জাতীয় খাবারের গুণ বহু। ব্লুবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি (blackberries)। বেরি গোত্রের মধ্যে পড়ে আঙুর, জাম-জাতীয় ফলও। মরসুম অনুযায়ী প্রতিদিন খেতে পারেন এই ধরনের ফল। অ্যান্থোসায়ানিনের কারণে রঙ পায় বেরিগোত্রের ফল। বিশেষজ্ঞদের মতে, বয়সের ছাপ রুখতে (anti ageing) জুড়ি নেই অ্যান্থোসায়ানিনের।

বাঁচাবে সামুদ্রিক মাছ
সার্ডিন-স্যালমন গোত্রের মাছ। সহজ ভাষায় বলতে গেলে সমুদ্রের মাছ। ভরসা রাখুন তাতে। সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড (omega 3 fatty acid) যা আর্থারাইটিস (arthritis) এবং হৃদযন্ত্রের সমস্যা (heart disease) রুখতে ভীষণ কার্যকরী।  

Easy Weight loss diet : ভাল খেয়েও ওজন কমে, জানুন সহজ কিছু টিপস

কপির কেরামতি
ফুলকপি (cauliflower), ব্রকোলিও কিন্তু রাখতে হবে প্রতিদিনের খাবারের তালিকায়। ভিটামিন, ফলেট থেকে ফাইবার। আরও নানা পুষ্টিগুণে ভরপুর এই ধরনের সবজি। মানবদেহে নানা রোগ প্রতিরোধে সাহায্য করতে যার জুড়ি নেই।

দুর্দান্ত টম্যাটো
আগাগোড়া ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সব্জিটি। রয়েছে পটাশিয়ামও। সূর্যের তাপ থেকে ত্বক বাঁচানো হোক বা রক্তচাপে লাগাম পরাতে। টম্যাটোর (tomatoes) জুড়ি নেই। 

অন্যরকম তরল
দিনে-রাতে অসংখ্যবার চা বা কফি (coffee) পান করেন অনেকেই। যে কোনও কফিই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তবে সবচেয়ে ভাল হতে পারে গ্রিক কফি। তবে কফিতে অরুচি থাকলে সমস্যা নেই। আপনার জন্য রয়েছে হার্বাল টি (herbal tea)। এটি পান করলেও একই উপকার পাবেন।

চকোলেটে চমৎকার
ডার্ক চকোলেট (dark chocolate) কী আপনার প্রিয়? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পুষ্টিগুণ রয়েছে ডার্ক চকোলেটে। ধমনীর জন্যও উপকারী ডার্ক চকোলেট।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, নিজে থেকে ডায়েট তৈরি না করাই ভাল। প্রতিটি ব্যক্তির শারীরিক গঠন এবং প্রয়োজনীয়তা আলাদা। ফলে ডাক্তারের পরামর্শ নিয়েই তৈরি করুন আপনার জন্য সবচেয়ে ভাল ডায়েট প্ল্যান।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget