এক্সপ্লোর

Fruits in Breakfast: জলখাবারে ফল খাবেন নাকি খাবেন না? খেলে উপকারই বা কী কী?

Health Tips: সকালে জলখাবারে ফল খেলে আপনার পেট দীর্ঘক্ষণ ভরে থাকবে। শরীরে জলের মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকবে। সারাদিন এনার্জি পাবেন আপনি। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে ব্রেকফাস্টে ফল এড়িয়ে চলুন।

Fruits in Breakfast: সকালে জলখাবারে কী খেলে সঠিক পুষ্টি পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। আজকাল প্রায় সকলেই ওজন কমানোর ব্যাপারে সতর্ক থাকেন। আর তাই জলখাবারে কর্নফ্লেক্সকে ছাপিয়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ওটস, মুসলি - এইসব খাবার। জলখাবার ফল খাবেন নাকি খাবেন না, এই নিয়েও তরজা রয়েছে বিস্তর। ফলের রস অনেকেই জলখাবারে খেয়ে থাকেন। তবে ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খাওয়ার উপকারিতাই বেশি। এবার চলুন জেনে নেওয়া যাক, দিনের শুরুতে যদি ফল খান তাহলে কী কী উপকার পাওয়া যাবে। 

  • যদি ভিটামিন সি সমৃদ্ধ ফল সকালের জলখাবারে আপনার পাতে থাকে তাহলে ভালই হবে। ফল বেছে নেওয়ার ক্ষেত্রে নজর দিন সেই ফলগুলিতে অ্যান্টিঅক্সিডেন্টস এবং মিনারেলস সঠিক পরিমাণে রয়েছে। কিনা। আসলে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস- এই তিন উপকরণই আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
  • বেশিরভাগ ফলের মধ্যেই থাকে ফাইবার বা খাবার উপযুক্ত ফাইবার। যেসব ফল ফাইবার সমৃদ্ধ হয় সেগুলি জলখাবারে খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। এছাড়াও ফাইবার সমৃদ্ধ ফল খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। নিয়মিত সঠিক ভাবে পেট পরিষ্কার হবে, ফলে বদহজমের সমস্যা দেখা দেবে না। 
  • সুগার মূলত আমাদের এনার্জি দেয়। কিন্তু অ্যাডেড সুগার, চা কিংবা কফিতে চিনি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। এমনকি সকালে জলখাবারের সঙ্গে চা-কফি এড়িয়ে চলতে পারলেই ভাল। সাতসকালে ক্যাফাইন আপনাকে এনার্জি দেবে ভরপুর, একথা যেমন ঠিক, তেমনই নিয়মিত জলখাবারে ক্যাফাইন সেবন করলে স্বাস্থ্যের বারোটা বাজতে বেশি দেরি হবে না। এইসবের পরিবর্তে ফল খেতে পারেন জলখাবারে। এর মধ্যে থাকা ন্যাচারাল সুগার আপনাকে ভরপুর এনার্জির জোগান দেবে এবং চাঙ্গা, তরতাজা রাখবে। 
  • যেসব ফলের মধ্যে জলীয় উপকরণ বেশি থাকে সেগুলি রাখুন জলখাবারের মেনুতে। এর ফলে আপনার শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেবে না। আর শরীরে যদি জল সঠিক মাত্রায় বজায় থাকে তাহলে এমনিতেই সুস্থ থাকবেন আপনি। 
  • ওজন কমাতে যাঁরা কসরত করছেন তাঁরা কম ক্যালোরি যুক্ত ফল জলখাবারে খান। মিষ্টি স্বাদের ফল এড়িয়ে চলতে পারলেই ভাল। জলখাবারে ফল খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। 

তবে যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাঁরা সাতসকালে ফল না খাওয়াই শ্রেয়। কিংবা জলখাবারে ফল খাওয়া শুরুর আগে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। 

আরও পড়ুন- বর্ষা বাড়তেই খুসখুসে কাশি, গলা ব্যথার সমস্যা, রোজ খান এই পানীয়গুলি, উপকার অনেক 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget