এক্সপ্লোর

IPL 2025: পরিবারের সদস্যদের সাজঘরে ঢোকা নিষেধ, নেট ব্যবহার নিয়েও স্পষ্ট বার্তা, IPL নিয়ে BCCI-র কড়াকড়ি!

BCCI: খেলোয়াড়দের ক্ষুব্ধ হয়ে দামি জিনিসপত্রে আঘাত করা নিয়ে বোর্ডের তরফে সতর্ক করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) নতুন মরশুম শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। এবারের নিলামের আগে ক্রিকেটারদের জন্য বেশ কয়েকটি নিয়ম ধার্য করেছিল বিসিসিআই (BCCI)। এবারের আসন্ন মরশুমের জন্যও ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বেশ কিছু নিয়ম চালু করতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। 

কী সেই নিয়মগুলি?

  • দলের সকল খেলোয়াড়ের টিম বাসে সফর করাটা একেবারে বাধ্যতামূলক। 
  • খেলোয়াড়দের বন্ধুবান্ধব ও পরিবারের আধিকারিক তথা খেলোয়াড়দের জন্য বরাদ্দ স্থানে (PMOA) প্রবেশ নিষিদ্ধ। ম্যাচ চলাকালীন তো বটেই, ম্য়াচের আগেও এই নিয়ম লাগু হবে।
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনওভাবেই হাতকাটা জার্সি পরে যাওয়া যাবে না।

এছাড়াও রাগের মাথায় দামি জিনিসপত্রে আঘাত করা থেকে খেলোয়াড়দের বিরত থাকার জন্য সতর্ক করা হবে বলেও শোনা যাচ্ছে। গত মাসে সকল ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজারের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়মাবলীগুলি আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিকেই ইমেলের মাধ্যমে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

এখানেই কিন্তু শেষ নয়। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের বিষয়েও না না নিয়মাবলী বোর্ডের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। এক নজরে সেইসব নিয়ম। 

  • প্র্যাক্টিস করার জায়গায় দলগুলি দুইট করে নেট এবং রেঞ্জ হিটিং অনুশীলন করার জন্য সাইড উইকেটগুলির একটা পাবে। মুম্বইয়ে দুই দলই এক সময়ে অনুশীলন করলে উভয়েই দুইটি পিচ পাবে।
  • কাউকেই ওপেন নেট দেওয়া হবে না।
  • একদল আগে অনুশীলন শেষ করে ফেললে অপর দল সেই উইকেট ব্যবহার করতে পারবে।
  • তবে ম্যাচ ডের দিন কোনও ধরনের অনুশীলনের অনুমতি দেওয়া হবে না।
  • প্রধান পিচের আশেপাশে ম্যাচ ডের দিন কোনও ফিটনেস পরীক্ষা করতে দেওয়া হবে না।
  • ম্যাচ ডের মতো অনুশীলনেও খেলোয়াড়দের সাজঘরে বন্ধুবান্ধব বা পরিবারের কেউ যেতে পারবেন না। তবে স্ট্যান্ডে বসে অনুশীলন দেখতে পারবেন তাঁরা এবং মাঠেও তাঁদের আলাদাই যেতে হবে। থ্রো ডাউন এবং নেট বোলারদের তালিকা আগেই বিসিসিআইকে দিতে হবে এবং তাঁদের জন্য ম্যাচ ডে বাদে বাকি দিনের জন্য বিশেষ অনুমতিপত্র ইস্যু করা হবে।

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর জাতীয় দলে খেলা ভারতীয় ক্রিকেটারদের জন্য বোর্ডের তরফে দশ দফা নিয়মাবলী আনা হয়েছিল। এবার কিন্তু আইপিএল নিয়ে বোর্ড কড়াকড়ি করতে চলেছে, তা এই উল্লেখিত নিয়মাবলীগুলিই প্রমাণ করে দেয়।  

আরও পড়ুন: মরশুম শুরুর আগেই উদ্বেগ, ইডেনে কেকেআরের বড় ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা 

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget