এক্সপ্লোর

Healthy Drinks: বর্ষা বাড়তেই খুসখুসে কাশি, গলা ব্যথার সমস্যা, রোজ খান এই পানীয়গুলি, উপকার অনেক

Monsoon Health Problems: বর্ষায় গলা ব্যথা কিংবা কাশির সমস্যা কমাতে অব্যর্থ ওষুধের মতো কাজ করে মধু। আপনি গরম দুধে মধু মিশিয়ে খেতে পারেন। কিংবা শুধু শুধুই খেতে পারেন মধু।

Healthy Drinks: বর্ষার মরশুমে খুসখুসে কাশি, গলা ব্যথা (Cough And Cold) - এই দুই উপসর্গ বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। বিশেষ করে যাঁদের শরীরের রোগ প্রতিরোধ (Immunity System) ক্ষমতা তুলনায় কম তাঁদের ক্ষেত্রে এইসব লক্ষণ দেখা যায় বেশি। তবে চিন্তার কোনও কারণ নেই। বর্ষার মরশুমে (Monsoon Weather) আবহাওয়া পরিবর্তনের কারণেই এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। ঘরোয়া টোটকার সাহায্যে গলা ব্যথা, কাশি কমে যায়। কিন্তু সমস্যা বেশি বুঝলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

কোন কোন ঘরোয়া টোটকার সাহায্যে বর্ষার মরশুমে হওয়া হাঁচি-কাশি, গলা ব্যথার সমস্যা কমাবেন, জেনে নিন 

  • গলা ব্যথার সমস্যা থাকলে একটি বিশেষ পানীয় তৈরি করুন তুলসী পাতা, আদার রস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে। গরম জলে এই উপকরণগুলি দিয়ে ভালভাবে ফুটিয়ে নিন। খাবার আগে কিছুটা ঠান্ডা করে মিশিয়ে নিন অল্প মধু। তাহলে সেভাবে গোলমরিচার ঝাঁঝালো স্বাদ পাবেন না। আর যাঁদের গোলমরিচের ঝাঁঝে অসুবিধা নেই তাঁরা মধু ছাড়াও খেতে পারেন। এই পানীয়ের মধ্যে দু-চারটে লবঙ্গও দিতে পারেন। গলা ব্যথার সঙ্গে সঙ্গে কাশিও কমে যাবে আপনার। 
  • দিনে অন্তত তিন থেকে চারবার গরমজলে নুন দিয়ে গার্গল করুন। সামান্য নুন ব্যবহার করতে হবে এক্ষেত্রে। এই পানীয় দিয়ে গার্গল করলে গলায় জমে থাকা মিউকাস দূর হবে। তার ফলে গলার সংক্রমণ, ব্যথা কমে যাবে। গলার ইনফেকশন দূর করতে গরম জলে নুন দিয়ে গার্গল করা খুবই জরুরি। 
  • বর্ষাকালে মূলত আবহাওয়ার পরিবর্তন এবং তাপমাত্রার হেরফেরের কারণেই গলা ব্যথা, খুসখুসে কাশির সমস্যা দেখা যায়। বিশেষ করে রাতের দিকে কাশির সমস্যা বাড়তে থাকে। এইসব সমস্যা দূর করার জন্য গরম দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন আপনি। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে যা ইনফেকশন বা সংক্রমণ কমাতে সাহায্য করে। 
  • বর্ষায় গলা ব্যথা কিংবা কাশির সমস্যা কমাতে অব্যর্থ ওষুধের মতো কাজ করে মধু। আপনি গরম দুধে মধু মিশিয়ে খেতে পারেন। কিংবা শুধু শুধুই খেতে পারেন মধু। কাশির সমস্যা অল্প দিনের মধ্যেই কমে যাবে। 
  • আদার রস মেশানো চা খেলে গলা ব্যথার সমস্যা কমে। হাঁচি-কাশির সমস্যাও কমে। যদি সর্দি বা কফ জমে থাকে তা দূর হয়। আদা চা শুধু বর্ষায় নয় সারাবছরই খেতে পারেন আপনি। এর উপকার অনেক। আদার রস খাবার হজম করাতেও সাহায্য করে। 

আরও পড়ুন- মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে দু-একটা সাদা চুল? বাড়িতে তৈরি করা তেল দিয়েই মিটবে সমস্যা 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget