এক্সপ্লোর

Heart Health: হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রতিদিনের জীবনে সকাল থেকে কী কী নিয়ম মেনে চলবেন?

Healthy Lifestyle Tips: হৃদযন্ত্র ভাল রাখার জন্য শরীরচর্চার পাশাপাশি মেডিটেশন অর্থাৎ ধ্যান করা অভ্যাস করুন। এর ফলে আপনার স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ কমবে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

Heart Health: হৃদযন্ত্রের স্বাস্থ্য (Healthy Heart) ভাল রাখার জন্য প্রতিদিনের জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। আর এইসব নিয়ম পালন শুরু করা উচিত দৈনন্দিন জীবনের একদম শুরু থেকে অর্থাৎ সকালবেলা (Morning Routine) থেকে। শীতের দিনে সকালবেলা কী কী কাজ করলে আপনার হৃদযন্ত্র ভাল থাকবে, দেখে নিন একনজরে।

  • শীতকালে তাপমাত্রার আচমকা পতনের ফলে আমাদের শরীরের জবুথবু হয়ে যায়। কিন্তু হৃদযন্ত্র ভাল রাখতে চাইলে আপনাকে সচল থাকতে হবে। আলস্য কাটিয়ে দৈনন্দিন জীবনে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই ভাল থাকবে আপনার হার্ট।
  • হৃদযন্ত্র ভাল রাখতে চাইলে নিজেকে হাইড্রেটেড রাখা প্রয়োজন। অর্থাৎ সঠিক পরিমাণে জল খেতে হবে। শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। এর ফলে মেটাবলিজম রেট বাড়বে। সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে। তাই শীতের সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে নিন। হাল্কা গরম জল খেতে পারেন।
  • হার্ট ভাল রাখতে চাইলে নিয়ম করে শরীরচর্চা প্রয়োজন। বাড়িতে যোগাসন অভ্যাস করতে পারেন। যেতে পারেন জিমে। বাড়িতে ফ্রি-হ্যান্ড একসারসাইজও করতে পারেন। এছাড়াও করতে পারেন বিভিন্ন ব্যায়াম। নিয়মিত শরীরচর্চা করলে আপনি বিভিন্ন ভাবে উপকার পাবেন।
  • বাড়িতেই হাল্কা কার্ডিও একসারসাইজ অভ্যাস করতে পারেন। শীতের সকালে একবার আলস্য কাটিয়ে শরীরচর্চা শুরু করে দিতে পারলেই হবে। এর ফলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। ভাল থাকবে হৃদযন্ত্র। তবে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া কোনও ধরনের শরীরচর্চাই করা উচিত নয়।
  • হৃদযন্ত্র ভাল রাখার জন্য শরীরচর্চার পাশাপাশি মেডিটেশন অর্থাৎ ধ্যান করা অভ্যাস করুন। এর ফলে মন শান্ত হবে। মেজাজ ঠান্ডা থাকবে। কাজে মনযোগ বাড়বে। মেডিটেশন বা ধ্যান করলে আপনার স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ কমবে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তার ফলে কার্ডিওভাস্কুলার রোগ থেকে দূরে থাকবেন আপনি।
  • হার্ট ভাল রাখতে চাইলে খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে আপনাকে। এড়িয়ে চলুন তেলমশলা যুক্ত খাবার। ভাজাভুজি, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, অতিরিক্ত তৈলাক্ত খাবার- এগুলি এড়িয়ে চলতে পারলে ভাল।
  • দিনের শুরুটা করুন স্বাস্থ্যকর খাবার দিয়ে। জলখাবারে মেনুতে রাখুন সহজপাচ্য কিন্তু পেট ভরিয়ে রাখবে এমন খাবার। এই তালিকায় বিভিন্ন ফল, দানাশস্য, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে পারেন। এগুলি আপনার হার্টের খেয়াল রাখবে।
  • ভোরবেলার রোদ আপনার স্বাস্থ্যের পক্ষে সার্বিকভাবেই ভাল। ভোরের নরম রোদ আপনাকে যেমন আরাম দেবে, উষ্ণতা দেবে, তেমনই খেয়াল রাখবে হৃদযন্ত্রেরও। রোদ অর্থাৎ সূর্যালোকে থাকে ভরপুর ভিটামিন ডি। আমাদের হৃদযন্ত্রের খেয়াল রাখতে এবং কার্ডিওভাস্কুলার রোগ ঠেকাতে এই ভিটামিন ডি কাজে লাগে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ূন- চুল লম্বায় সঠিকভাবে বৃদ্ধি পাবে যদি আপনার প্রতিদিনের খাবারে থাকে এই ৬ পুষ্টি উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget