এক্সপ্লোর

সকালের অ্যালার্মের তীব্র শব্দে হার্ট ও ব্রেনের ভয়ানক ক্ষতি? পরিণতি ভয়ঙ্কর? আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক

ঘুম থেকে ওঠা নিশ্চিত করতে অনেকেই অ্যালার্ম ক্লকের উপরে ভারসা করেন। কিন্তু জানেন কি, এই অ্যালার্ম ক্লকের চ্যাঁ-চ্যাঁ শব্দ আপনার হার্টের কত বড় ক্ষতি করতে পারে। 

আমাদের বেশিরভাগেরই সকাল শুরু হয় মোবাইলের অ্যালার্ম দিয়ে।  যতটা তীব্র স্বর রাখা যায়,ততটাই রাখার চেষ্টা করেন অনেকে। নাহলে নাকি ঘুম ভাঙতেই চায় না। আর দেরি হওয়া মানেই টেনশন। অনেকের তাতেই চরমে ওঠে স্ট্রেসের মাত্রা। তরতর করে বাড়ে ব্লাড প্রেসার। তাই ঠিক সময়ে ঘুম থেকে ওঠা নিশ্চিত করতে অনেকেই অ্যালার্ম ক্লকের উপরে ভারসা করেন। কিন্তু জানেন কি, এই অ্যালার্ম ক্লকের চ্যাঁ-চ্যাঁ শব্দ আপনার হার্টের কত বড় ক্ষতি করতে পারে। 

স্নায়ু চিকিৎসকদের একাংশ মনে করছেন এমনটাই।  সতর্ক করে দিচ্ছেন, সকালে বারবার অ্যলার্মের চড়া শব্দ,  মস্তিষ্ক ও হৃদয়ের বড় ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি হায়দরাবাদের বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুধীর কুমার একটি ভিডিওতে এই ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে , এই অ্যালার্মের তাড়া খেয়ে স্ট্রেস হরমোন ক্ষরণ হতে পারে অতিরিক্ত হারে। বাড়তে পারে রক্তচাপ  হৃদস্পন্দনের গতি হঠাৎ বৃদ্ধি পতে পারে। সব মিলিয়ে শরীরের জন্য বিষয়টি হতে পারে খতরনাক।

সবার শরীরের ভেতরেই একটা ঘড়ি আছে। যা ঘুমিয়ে পড়া ও ঘুম থেকে ওঠার বিষয়টি নিয়ন্ত্রণ করে। একে সার্কাডিয়ান রিদম বলে। এই রিদম   ঘুমিয়ে পড়া এবং উঠে পড়ার বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। ঘুম সম্পূর্ণ হলে, মস্তিষ্ক স্বাভাবিকভাবেই মানুষকে জাগিয়ে দেয়। এতে শরীরে কোনও জার্ক আসে না।  কিন্তু অ্যালার্ম ঘড়ির শব্দ এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে।  প্রায়শই শরীরকে গভীর ঘুমের মধ্যেই ভয়ঙ্কর ধাক্কা দিয়ে  জাগিয়ে তোলে।   

ডাঃ কুমারের মতে, এই  অ্যালার্মক্লকের আওয়াজ "স্ট্রেস হরমোন" কর্টিসলের তীব্র বৃদ্ধি ঘটাতে পারে। সাধারণত, সকালে কর্টিসলের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়, যা শরীরকে সতেজ বোধ করতে সাহায্য করে। কিন্তু যখন একটি অ্যালার্ম শরীরকে জোর করে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়, তখন কর্টিসলের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এতে হৃদযন্ত্রের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি  হতে পারে। 

ডাক্তারের পরামর্শ
অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠাই  স্বাস্থ্যকর।  কারণ, শরীর তখনই নিজে থেকে জেগে ওঠে যখন ঘুমের চক্র সম্পন্ন  হয়।স্বাভাবিকভাবে হালকা ঘুমের (REM বা N2) সময় ঘুম থেকে ওঠে মানু।  তাই শরীরটা সতেজ লাগে।  স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠা সারা দিন ধরে ভালো মেজাজ ধরে রাখতে সাহায্য করে। বুদ্ধিও কাজ করে ভাল।   

▶️স্বাস্থ্যের জন্য ভাল হল, অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠা।  
▶️যদি আপনাকে অ্যালার্ম ব্যবহার করতে হয়, তাহলে জোরে অ্যালার্মের চেয়ে ধীরে ধীরে ঘুম থেকে ওঠার আলো অ্যালার্ম বা মৃদু প্রগতিশীল শব্দ স্বাস্থ্যকর। 
▶️নিয়মিতভাবে, বারবার অ্যালার্ম ব্যবহার না করে, মাঝে মাঝে পরিমাণে ব্যবহার করুন।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget