এক্সপ্লোর

Heart Attack Symptoms: পুরুষদের চেয়ে অনেকটা আলাদা মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ, কেন ?

Heart Attack Symptoms Differences: পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেকটা আলাদা। এর বেশ কিছু কারণ রয়েছে।

কলকাতা: বুকে চিনচিন করে ব্যথা‌। অল্প ঘামও হচ্ছে। অথচ সামান্য পেশিতে টান বা গ্যাসের ব্যথা ভেবে অনেকেই এটি এড়িয়ে চলেন। যার ফল হয় মারাত্মক। হার্ট অ্যাটাকের সময় হার্টের পেশির কার্যক্ষমতা কমে যায়। কারণ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে অক্সিজেন লেভেল কমে। অক্সিজেন না পেলে কোনও পেশিই ঠিকমতো কাজ করতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই তাই বিপদ ঘটে যায়।

হার্ট অ্যাটাক (Heart Attack) থেকে বাঁচতে প্রথমেই এই উপসর্গগুলি ঠিকমতো বোঝা দরকার। মহিলা ও পুরুষদের মধ্যে এই উপসর্গ (Heart Attack Symptoms) কিছুটা আলাদা হয়। তার বড় কারণ শরীরের গঠন। পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের গড় গঠন ছোট হয়। এছাড়াও বেশ কিছু কার্ডিয়োভাকুলার তফাত দেখা যায়। যার থেকে হার্ট অ্যাটাকের লক্ষণও আলাদা হয়ে যায়।

পুরুষ ও মহিলাদের হার্ট অ্যাটাক লক্ষণের তফাত (Heart Attack Symptoms differences)

  • বুকে ব্যথা বা অস্বস্তি - অধিকাংশ সময়েই বুকে ব্যথা বা অস্বস্তি পুরুষদের মধ্যে মুখ্য উপসর্গ হিসেবে দেখা যায়। মহিলাদের মধ্যে বুকে ব্যথার পাশাপাশি আরও বেশ কিছু উপসর্গ দেখা দিতে থাকে‌। এই তালিকায় রয়েছে চোয়াল, গলা, ঘাড় ও পেটে ব্যথা। এর সঙ্গে অনেক মহিলার মাথা ঘোরা, ঘেমে যাওয়া, বমিবমি ভাব লক্ষণ দেখা যায়।
  • হার্ট ব্লকেজ - হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয় ব্লকেজের কারণেই। তবে এই হার্ট ব্লকেজ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে দেখা গিয়েছে একাধিক গবেষণায়। দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে হার্টের ধমনীগুলিতে ব্লকেজ হয়। কোলেস্টেরল জমে এই ব্লকেজ তৈরি হয়‌‌। মহিলাদের ক্ষেত্রে হার্টের সবচেয়ে ছোট রক্তনালি মাইক্রোভাসকুলেচারে এই ব্লকেজ হয়। 
  • হার্টের আকার‌ - পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের আকার ছোট।
  • রক্তনালির গড়ন - পুরুষদের তুলনায় মহিলাদের রক্তনালির গড় বেধও কম হয়।‌

হার্ট অ্যাটাকের মুখ্য উপসর্গ

  • বুকের বামদিকে ব্যথা বা অস্বস্তি। ব্যথা ধীরে ধীরে বগলের দিকে ছড়িয়ে পড়ে। মহিলাদের ক্ষেত্রে চোয়াল, গলা, থুতনি পর্যন্ত ব্যথা হয়। এমনকি পেটেও ব্যথা হতে পারে।‌
  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব
  • ততটা গরম না থাকলেও ঘামতে থাকা
  • শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

এই লক্ষণগুলি দেখা দিলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি।‌

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - চিউইংগাম চিবোনো ভাল ? কখন, কীভাবে চিবোলে উপকার ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget