এক্সপ্লোর

Holi 2024: দোলে আরামদায়ক পোশাকই করে তুলবে আকর্ষণীয়, রইল ফেস্টিভ স্পেশাল টিপস

Holi 2024 Fashion Tips: দোলের দিন রং খেলার সঙ্গে সঙ্গে সাজটাও মাস্ট। আর তার জন্য সেজে উঠুন এইভাবে।

কলকাতা: দোলের দিন রং খেলার জন্য অনেকেই সাদা রঙের পোশাক ব্যবহার করেন। তবে সাধারণ সাদা পোশাককেও ফ্যাশানিস্তা করে তোলা যায়। দোলের সাজকে মনে রাখার মতো করে তুলতে হলে খেয়াল রাখতে হবে কিছু টিপস। সম্প্রতি তেমনই কিছু টিপস জানালেন হাউস অব সুর্খের প্রতিষ্ঠাতা শ্রুতি শাহ ও নিরো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ঋষিকা জৈন।

ফ্যাশনের সঙ্গেই থাকবে কমফোর্ট 

দোলের দিন এখন অনেক স্থানেই বড় উৎসবের (Holi 2024) আয়োজন করা হয়। সেই উৎসবে যোগ দিতে নিজেকে একটু বিশেষভাবে সাজিয়ে না তুললেই নয়। আর সেই সাজের জন্যই বিশেষ টিপস দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞ শ্রুতি শাহ। সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, হোলি উৎসব স্বাভাবিকভাবেই মানুষকে নিজের ভেতরকার রঙিন সত্তা প্রকাশের একটি সুযোগ করে দেয়। তাই এই দিন মনের রং ভালো করে ফুটিয়ে তুলতে পোশাকও মানানসই হওয়া জরুরি। 

কেমন পোশাক রং খেলার দিন ?

তাঁর কথায়, এই দিনটার জন্য হালকা জামাকাপড় বেছে নেওয়া সবচেয়ে ভালো। দোলে (Holi 2024 Dress Ideas) রং খেলার জন্য কটনের পোশাক পরলে সবচেয়ে ভালো হয়। কারণ এই ধরনের পোশাক ব্রিদবল অর্থাৎ রং খেলতে খেলতে গরমে অস্বস্তি হওয়া সম্ভাবনা কম। হালকা ফ্যাশনের ছোঁয়া রাখতে উজ্জ্বল রঙের কুর্তা লেগিংস অথবা প্রিন্টেড শাড়ি পরা যেতে পারে। এতে একদিকে যেমন কম্ফোর্টেবল লাগবে তেমনই অন্যদিকে রং খেলাও হবে সহজ। সঙ্গে নিশ্চিন্তে পরতে পারেন গয়না। ঝুমকো ও চুড়ি থাকলে আরও খুলবে দোলের দিনের সাজ।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে

নিরো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ঋষিকা জৈনের কথায়, হালকা জামাকাপড়ের কোনও বিকল্প নেই এই দিন। দোলে (Holi 2024 Fashions) রং খেলার আগে তাই রঙিন কুর্তি পরতে পারেন‌। এর সঙ্গে ওয়াইড লেগ প্যান্টও পরা যেতে পারে। এতে রং খেলার সময় অস্বস্তি হবে না। আবার অনেকটা সময় বাইরে থাকতে হলে গরমও লাগবে না। পুরুষরা কুর্তার ডেনিম জ্যাকেট বা জিনস পরতে পারেন এর সঙ্গে। এতে ক্যাজুয়াল লুকও আসবে। আবার পার্টি ভাইবও থাকবে গোটা সাজে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্যসূত্র: আইএএনএএস

আরও পড়ুন -  Food Recipe: আলু পোস্ত তো খান, এবার বানান আলুর খোসা পোস্ত ভাজা, না ভোলার মতো স্বাদ !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget