এক্সপ্লোর

Holi In Adenovirus Panic : বাড়ছে আতঙ্ক, মৃত্যু, অ্যাডিনোর চোখরাঙনির মধ্যে খেলবেন রং? কী বলছেন ডা. অপূর্ব ঘোষ?

Adenovirus Panic : সবার রঙে রং মেলানোর দোল বা হোলি। আর এই উৎসবের আনন্দ অনেকটাই জুড়ে শিশুদের সঙ্গে। এবার রং খেলা কতটা সমীচীন ?

কলকাতা : বাড়ছে উদ্বেগ। চড়ছে মৃত্যুর গ্রাফ । ক্রমাগত বাড়ছে অ্যাডিনো ( Adenovirus ) আতঙ্ক। হাসপাতালে হাসপাতালে সন্তানহারাদের কান্না। কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। এই পরিস্থিতিতেই সমাগত বসন্ত উৎসব। সবার রঙে রং মেলানোর দোল বা হোলি। আর এই উৎসবের আনন্দ অনেকটাই জুড়ে শিশুদের সঙ্গে। এবার রং খেলা কতটা সমীচীন হবে, বললেন ডা. অপূর্ব ঘোষ । 

শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ( Dr Apurba Ghosh ) মনে করছেন, রঙের উৎসব মানেই অনেকের জমায়েত। কাছাকাছি, ঘেঁষাঘেঁষি হওয়া। কোনও কোনও সময় একই জলের ব্যবহার হয়। আর সেখান থেকেই বাড়ে ভাইরাস ছড়ানোর আশঙ্কা। তাই যেখানে নিতান্ত আবডাল টুকুও রাখা সম্ভব নয়, সেখানে এই বছরটা রং খেলা এড়িয়ে চলাই ভাল। বিশেষতঃ, ছোটদের এই উৎসবে এবার সামিল না করানোই শ্রেয় ।  

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি ( Prabhas Prasun Giri )  জানালেন, একই জলে স্নান করলেও অ্যাডিনোভাইরাস ছড়ায় । তাই একে সুইমিং পুল ভাইরাসও বলা হয়। বিগত মাসখানেক ধরে দেখা যাচ্ছে যেসব বাচ্চারা সর্দি-কাশি-হাঁপানি-শ্বাসকষ্ট-নিউমোনিয়া-রেসপিরেটরি ট্র্যাক্ট জাতীয় সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ। যে হারে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে বা আইসিইউতে ভর্তি হচ্ছে, তাতে বলাই যায় কলকাতা সহ রাজ্যে এই মুহূর্তে অ্যাডিনো ভাইরাসের এপিডেমিক চলছে। 

  •  অ্যাডিনোভাইরাসের সংক্রমণ হলে দীর্ঘদিন ধরে তীব্র জ্বর থাকছে। সাত, দশ থেকে কোনও কোনও ক্ষেত্রে দিন চোদ্দ পর্যন্ত তীব্র জ্বর থাকছে বাচ্চাদের।
  • তাপমাত্রা কারও কারও ১০৪ বা ১০৬ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। জ্বর কমানোর জন্য ব্যবহৃত প্যারাসিটামল ব্যবহার করলেও অ্যাডিনো ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে জ্বর সেভাবে কমে না। অনেক সময় তীব্র কাঁপুনি নিয়ে জ্বর আসতে পারে। ঠোঁট, মুখ লাল হয়ে যায়। ফুসফুস, চোখ পেটে ইনফেকশন তৈরি করে এই ভাইরাস। যার জেরে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে বাচ্চাদের।

    ত্বক বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ি ( Dr Koushik Lahiri ) জানালেন, যেসব রং বাজারে ভেষজ রং বলে বিক্রি হয়, সেগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়। তাই অ্যাডিনো আতঙ্কের কথা বাদ দিলেও যাঁদের বিভিন্ন অ্যালার্জি রয়েছে বা ত্বক সেন্সিটিভ , তাদের পক্ষে রং খেলায় সমস্যা হতে পারে। তাই বাড়িতেই রং তৈরি করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ফুলের পাপড়ি, আমলা, হলুদ, হেনা জাতীয় জিনিস। আবিরের বেস হিসেবে ব্যবহার করা যায় ট্যালকম পাউডার। হেনা সারারাত ভিজিয়ে তৈরি করা যেতে পারে জল রং। হলুদগুঁড়ো, রক্তচন্দন বা হেনা পাউডার বা ভুষো কালি তেলে গুলে তৈরী করেও রং তৈরি করা যায়। কিন্তু এবার এই অ্যাডিনোভাইরাস ও ফ্লু এর বাড় বাড়ন্তের মাঝে শিশুদের বাদ রেখেই রং খেলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget