এক্সপ্লোর

Heartbeat: আচমকা বুক ধড়ফড় করছে? সঙ্গে সঙ্গে যা করা দরকার

High Pulse Rate: যখন বুক ধরফর করে, তখন কী করা দরকার তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়, সে সম্পর্কেও জানাচ্ছেন তাঁরা।

কলকাতা: সুস্থ থাকার জন্য স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যে ছোট ছোট সমস্যা দেখা দিলে, সেগুলিকে অবহেলা না করে বা এড়িয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কিন্তু তারপরও নানা কারণে নানা রকমের শারীরিক সমস্যা (Health Problem) দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু সময়ই বুক ধরফর (High Heartbeat) করার সমস্যা দেখা দেয়। কিন্তু বহু মানুষই তা এড়িয়ে যান। অনেকে আবার সঠিকভাবে বুঝতেও পারেন না। আবার অনেকে বুঝেও ঠিক হয়ে যাবে ভেবে নিয়ে এড়িয়ে যান। বিশেষজ্ঞদের মতে, বুক ধরফর করার সমস্যা এভাবে এড়িয়ে যাওয়া সঠিক নয়। কারণ, এটি হৃদরোগের লক্ষণ। পরবর্তীতে যেকোনও সময়ে কোনও প্রকার হৃদরোগে (Heart Disease) আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যখন বুক ধড়ফড় করে, তখন কী করা দরকার তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়, সে সম্পর্কেও জানাচ্ছেন তাঁরা।

বুক ধড়ফড় করলে কী করবেন?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমাদের হৃদস্পন্দন বেড়ে গেলেই বুক ধড়ফড় করার সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে একেবারেই উত্তেজিত বা চিন্তিত হওয়া সঠিক নয়। বরং, মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।

২. বুক ধরফর করলে ধীরে ধীরে সমান কোনও জায়গায় হাঁটাচলা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

৩. শ্বাস ধীরে ধীরে নিতে হবে। আবার ধীরে ধীরে ছাড়তে হবে। 

আরও পড়ুন - Heart Attack: কেন দেশের কমবয়সীরা বেশি হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন?

৪. হালকা গরম জলে স্নান করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

৫. পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কীভাবে বুক ধরফর করার সমস্যা প্রতিরোধ করবেন-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সমস্যা বা বুক ধরফর করার সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিন শরীরচর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করলে অনেক রোগের ঝুঁকি কমে যায়। স্ট্রেস, চিন্তা, অবসাদের মতো মানসিক সমস্যা কমে যায়। এছাড়াও প্রচুর পরিমাণে প্রতিদিন জল খাওয়ার কথাও বলছেন তাঁরা। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস ত্যাগ করা দরকার। খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলেও দিতে হবে বিশেষ নজর।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget