এক্সপ্লোর

Aamsatta Recipe: সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন আমসত্ত্ব, রইল রেসিপি

Mango Papad Recipe: বহু বাড়িতেই আমসত্ত্ব তৈরি করা হয়ে থাকে। দেখে নিন সহজ রেসিপি। আর বানিয়ে ফেলুন। সঠিক পদ্ধতি মেনে তৈরি করলে বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে বাড়িতে তৈরি আমসত্ত্ব।

কলকাতা: আমের (Mango) মরসুম প্রায় শেষ হওয়ার মুখে। এখনও বাজারে কিছু কিছু প্রজাতির আম পাওয়া যাচ্ছে। কিন্তু আর কয়েকদিন পর থেকেই আম খাওয়ার জন্য গোটা একটা বছর অপেক্ষা করতে হবে। যেহেতু আবার সামনের বছর গরমকালে আম খাওয়া যাবে, তাই ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে আম দিয়ে নানা কিছু তৈরি করে রাখা হয়ে গিয়েছে। জেলি, জ্যাম, আচার, আমতেল কিংবা অন্যকিছু। ছোট থেকে বড় সকলেরই অত্যন্ত পছন্দের একটি খাবার আমসত্ত্ব (Aamsatta)। যা দোকানে কিনতে পাওয়া গেলেও বাড়িতেও তৈরি করে ফেলা সম্ভব। বহু বাড়িতেই আমসত্ত্ব তৈরি করা হয়ে থাকে। দেখে নিন সহজ রেসিপি। আর বানিয়ে ফেলুন। সঠিক পদ্ধতি মেনে তৈরি করলে বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে বাড়িতে তৈরি আমসত্ত্ব (Mango Papad)।

আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি-

আমসত্ত্ব তৈরি করার আগে একটা বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি তৈরি করা খুব সহজ। যেকোনও আম দিয়েই তৈরি করা যায়। কিন্তু যদি ভালো ভাবে না শুকনো করা হয়, তাহলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আমসত্ত্বর সঠিক স্বাদও আসবে না।

১. প্রথমে আম কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেকোনও আম দিয়েই তৈরি করতে পারেন।

২. দু কাপ আমের টুকরো আর তার সঙ্গে ২ চামচ চিনি মিশিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিন।

৩. আমের পেস্ট তৈরি করার সময় একটুও জল ব্যবহার করবেন না। মাঝে একবার খুলে দেখে নিন আম সঠিকভাবে পেস্ট হচ্ছে কিনা। একটা হাতা দিয়ে নাড়িয়ে ফের একবার মিক্সি চালিয়ে দিন।

৪. এবার একটি কড়াই গরম করুন। তাতে তৈরি করে রাখা  আমের পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

৫. যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ ঘন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখতে হবে, যেন কোনওভাবেই কড়াইয়ের নিচে না লেগে যায়।

আরও পড়ুন - Chocolate and Diabetes: কী হবে যদি মধুমেহ রোগীরা চকোলেট খেয়ে ফেলেন?

৬. মাঝারি আঁচে রান্না করুন।

৭. মিশ্রণ ঘন হলে তাতে অর্ধেক চামচ এলাচগুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

৮. ফের হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকুন।

৯. মিশ্রণ ঘন হলে গ্যাস বন্ধ করুন।

১০. এবার একটি স্টিলের পাত্রে ঘি মাখিয়ে নিন। তাতে মিশ্রণটা ঢেলে দিন।

১১. এবার স্টিলের পাত্রটিকে সূর্যের তাপে রেখে দিতে হবে। রোদের মধ্যে রাখতে থাকুন ২ থেকে থেকে ১ সপ্তাহ পর্যন্ত। যতক্ষণ না আমসত্ত্বর রঙ বদলাচ্ছে, এভাবেই রোদে শুকনো করতে হবে।

১২. এক সপ্তাহ পর একটি ছুড়ি দিয়ে কেটে কেটে টুকরো করে নিন। ব্যস, আপনার আমসত্ত্ব তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget