এক্সপ্লোর

Ilish Polao Recipe: পুজোর মরশুমে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ-পোলাও

পুজোর দিনগুলোয় পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া জমজমাট করে কাটান দুর্গাপুজো। এই সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন নিত্যনতুন খাবার দাবার

কলকাতা: সামনেই বাঙালিদের সবথেকে বড় উতসব দুর্গাপুজো (Durga Puja 2021)। আর দুর্গাপুজো মানেই বাড়িতে নানারকম খাবার খাওয়া, পছন্দ মতো পোশাক কেনাকাটা করা থেকে বেড়াতে যাওয়া। আত্মীয় সজন, বন্ধু বান্ধব, পরিচিতদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো আমরা ভাগ করে নিই। যদিও গত বছর থেকে করোনা পরিস্থিতি চলছে। তাই সংক্রমণের আশঙ্কার মধ্যেই কাটছে দুর্গাপুজো। যতটা সংক্রমণ এড়িয়ে চলা যায়, তত আনন্দে কাটানো সম্ভব উতসবের দিনগুলো। তাই পুজোর দিনগুলোয় পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া জমজমাট করে কাটান দুর্গাপুজো। এই সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন নিত্যনতুন খাবার দাবার।

আরও পড়ুন - Ghee in Food: খাবারে কতটা ঘি ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হবে? 

ইলিশ মাছ খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ মাছের সঙ্গে যদি সুস্বাদু পোলাও জুড়ে দেন, তাহলে তা হয়ে উঠবে আরও বেশি সুস্বাদু। কীভাবে বাড়িতে সহজেই তৈরি করে ফেলবেন ইলিশ পোলাও, তা জেনে নিন-

ইলিশ পোলাও তৈরি করতে গেলে কী কী লাগবে?
১. বাসমতি চাল - ৫০০ গ্রাম
২. ইলিশ মাছ - ৬০০ খেরে ৭০০ গ্রাম। ৫ থেকে ৬ টুকরো নিতে পারেন
৩. ইলিশ মাছের মাথা - ৩টি
৪. সর্ষের তেল - ৩০০ মিলি
৫. পেঁয়াজ - ৩টি মাঝারি আকারের
৬. আদা - দেড় চামচ
৭. লাল লঙ্কা গুঁড়ো - ২ চামচ
৮. হলুদ গুঁড়ো - ২ চামচ
৯. নুন - স্বাদ মতো
১০. চিনি - ২ চামচ
১১. লাল লঙ্কার পেস্ট - ১ চামচ
১২. সর্ষের পেস্ট - ১ চামচ

কীভাবে তৈরি করবেন সুস্বাদু ইলিশ পোলাও?
প্রথমে ইলিশ মাছের মাথাগুলিতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। এবার ভাজা ইলিশ মাছের মাথাগুলোকে তেল থেকে আলাদা করে নিয়ে জল দিয়ে অন্তত ২০ মিনিট ফুটিয়ে নিন। এবার সেই স্টকটা আলাদা করে রাখুন। এবার পেঁয়াজ কুঁচি তেলে সোনালী করে ভেজে নিতে হবে। 

আরও পড়ুন - Less Salt Side Effects: খাবারে কম নুন খাচ্ছেন? জানেন কি হতে পারে?

ইলিশ মাছের টুকরোগুলিকে আলাদা করে হলুদ এবং নুন মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ ভাজা তেলে এবার আদার পেস্ট, সর্ষের পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে কষতে থাকুন। মশলা কষানো হলে আলাদা করে রাখা ইলিশ মাছের স্টক দিয়ে দিন এবং ঘন হতে দিন। 

অন্য একটি পাত্রে জল দিয়ে তাতে বাসমতি চাল দিয়ে দিন। তাতে তেজপাতা এবং নুন দিয়ে তিন চতুর্থাংশ হওয়া পর্যন্ত ফুটতে দিন। ভাত তৈরি হয়ে গেলে নামিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একটি পাত্রে অর্ধেক চাল এবং ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন। তাতে অর্ধেক চামচ সর্ষের তেল এবং ভাজা পেঁয়াজ দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে পাত্রটি ঢাকা দিয়ে দিন। গ্যাসে মাধারি আঁচে বসিয়ে ৩০ মিনিট পর্যন্ত হতে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনার উতসবের দিন জমে যাবে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget