এক্সপ্লোর

পায়েস বানাতে গেলেই বারবার তলা ধরে যায়? এই পদ্ধতিতে বানালে পুড়বে না, বাড়বে স্বাদও

সহজ উপায়ে যেকোনও উইকেন্ডে বানিয়ে ফেলুন নলেন গুড়ের পায়েস। কীভাবে বানাবেন জেনে নিন। 

কলকাতা: ঠাকুমা দিদিমার হাতের তৈরি পিঠে, পাটিসাপটা, দুধপুলি বা নলেন গুড়ের পায়েস। এসবের স্বাদের কোনও বিকল্প নেই। তবে বর্তমানের ব্যস্ততায় ইদানিং আর এত আয়োজন সম্ভব হয় না। দীর্ঘ সময় ব্যয় করে খুব কম বাড়িতেই পৌষপার্বনের এলাহি আয়োজন সম্ভব হয়। এদিকে বাড়িতে বানাতে গেলও নয় দুধ পুড়ে যায়, নয় তলা ধরে গিয়ে সব পরিশ্রম মাটি। তাই এমন পিঠে পুলির মরশুমেও ভরসা বলতে সেই দোকানের তৈরি পিঠে, পাটিসাপটা বা দুধপুলি। তবে এই উপায়ে পায়েস বানালেন তলা ধরবে না। গুড় দিলেও কাটবে না দুধ। এি সহজ উপায়ে যে কোনও উইকেন্ডে বানিয়ে ফেলুন নলেন গুড়ের পায়েস। কীভাবে বানাবেন জেনে নিন। 

প্রথমে আতপ চাল ভাল করে ধুয়ে নিন। তার পর আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর সেটি তুলে শুকিয়ে নিয়ে ঘি মাখিয়ে রেখে দিন। এবার একটি কড়াইতে অল্প ঘি গরম করুন, তলা ভারি কড়া বা হাঁড়ি নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। পাত্রের গায়েও ঘি মাখিয়ে নিতে ভুলবেন না। পাত্র হালকা গরম হলে তাতে দিয়ে দিন তেজপাতা এবং ছোট এলাচ। এর মধ্যে ধীরে ধীরে দুধ ঢেলে দিন। অবশ্যই খেয়াল রাখুন দুধ অতিরিক্ত ঠান্ডা যেন না হয়। রুম টেম্পারেচারে থাকা দুধ দিন। এরপর সামান্য নাড়াচাড়া করে চালটা দিয়ে দিন।

আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে, কোনওভাবেই হাই ফ্লেম করা যাবে না। আর ক্রমাগত নেড়ে যেতে হবে মিশ্রন। এর পর দেখুন চাল সেদ্ধ হয়েছে কি না। চাল সেদ্ধ হলে চিনি বা গুড় দেবেন। উল্লেখ্য এরমধ্যে ইচ্ছেমত গুঁড় দুধ, মিল্কমেডও মেশাতে পারেন। এতে স্বাদ বাড়বে। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত মিষ্টি না হয়ে যায়। কারণ মাথায় রাখবেন এর পর গুড় মেশাতে হবে। 

চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে এ বার গুড় দিন। নলেন গুড় বা পাটালি দুই-ই ব্যবহার করা যেতে পার। তবে অনেক সময় দেখা যায় গুড় মেশানো মাত্রই দুধ কেটে যায়। এটি এড়ানোর জন্য অন্যপাত্রের অর্ধেকটা গরম দুধ নিন। তাতে পাটালি বা নলেন গুড় যেটিই ব্যবহার করবেন সেটি মিশিয়ে নিন। দুধের মধ্যে গুড় ভাল করে মিশে গেলে তার পর কড়াইতে ঢেলে দিন। এর পর ভাল করে নাড়াচাড়া করে নিন। গুড় মেশানোর পর ফের পাতলা হয়ে যায় পায়েস। এ ক্ষেত্রে আরও খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর পায়েস ঘন হয়ে এলে উপর থেকে ইচ্ছে মতো কাজু, কিশমিশ ছড়িয়ে দিন, আরেকটু নলেন গুড় দিয়ে দিন ওপর থেকে। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ঠান্ডা হলে পরিবেশন করুন। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget