এক্সপ্লোর

Health Updates: বিরল রোগের সুরাহা ১৭ কোটির ইনজেকশন! ২২ মাসের বাচ্চাকে বাঁচাতে আর্জি, কী এই রোগ

Hridayansh Spinal Muscular Atrophy: বিরল রোগে আক্রান্ত ২২ মাসের রাজস্থানের বাসিন্দা হৃদয়াংশ। সম্প্রতি তাঁর বাবা-মা শিশুটিকে সুস্থ করে তুলতে বিশেষ আর্জি জানিয়েছেন।

কলকাতা: দুরারোগ্য রোগে আক্রান্ত মাত্র ২২ মাসের হৃদয়াংশ (Hridyansh)। একইসঙ্গে সেটি বিরল জটিল ব্যাধি (Rare Disease)। তার কারণে দুই পায়ে দাঁড়ানোর সামর্থ্য তৈরি হয়নি। এদিকে হাতে রয়েছে মাত্র দুই মাস। এই দুই মাসের মধ্যে সেরে ওঠা চাই। তার জন্য জরুরি প্রায় ১৭ কোটি টাকার একটি ইনজেকশন। যা ঠিক সময় দেওয়া গেলে হৃদয়াংশকে সারিয়ে তোলা সম্ভব। আর তা না হলে চিরকালের মতো দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে যেতে পারে। 

সম্প্রতি রাজস্থানের বাসিন্দা হৃদয়াংশের এমন সমস্যার কথাই প্রকাশ্যে এল। সংবাদসংস্থা এএনআই-এর একটি ভিডিয়োতে তাঁর মায়ের আবেদন সব দেশবাসীর কাছে। শিশুটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন সবার কাছে। সবাই অল্প অল্প করে কিছু অর্থ দিলে শিশুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যেতে পারে বলেই জানাচ্ছেন তার অভিভাবকরা। 

কীভাবে ধরা পড়ল ?

প্রসঙ্গত, এই রোগের একমাত্র চিকিৎসা জোলগেনসমা‌ নামের একটি ইনজেকশন। এই ইনজেকশনটি ২৪ মাস বয়সের মধ্যেই দেওয়া জরুরি। কিন্তু ওষুধটির আকাশছোঁয়া দামই চিকিৎসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুই বছরের শিশুটির বাবা নরেশ শর্মা ঢোলপুরের মানিয়া পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর। নরেশ সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আট মাস বয়সে সাধারণত সবাই হাঁটুতে ভর করে হাঁটতে শুরু করে। কিন্তু হৃদয়াংশের ক্ষেত্রে তেমনটা হয়নি। তখনই সন্দেহ থেকে চিকিৎসকের কাছে যাওয়া। তার পর একটি জিন পরীক্ষা করে জানা যায় শিশুটি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে (Spinal Muscular Atrophy) আক্রান্ত। 

স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি কী ?

স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আদতে মোটর নিউরোনের একটি সমস্যা। এই সমস্যায় একজনের মোটর নিউরোন ঠিকমতো কাজ করে না।‌ এই নিউরোন পেশিকে ঐচ্ছিক চলনে সাহায্য করে। আপাতত দাঁড়ানোর সমস্যা থাকলেও পরে এটি অন্য অঙ্গে ছড়াতে শুরু করে। ব্যক্তির খাওয়াদাওয়ার অসুবিধাও দেখা দিতে থাকে। 

জিন থেরাপির চিকিৎসা

শিশুরোগ বিশেষজ্ঞ ও বিরল রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রিয়াংশু মাথুর জানিয়েছেন, সারা বিশ্বে বর্তমানে এর তিনটি চিকিৎসা রয়েছে। জোলগেনসমা এর মধ্যে অন্যতম। এটি একটি জিন থেরাপি। এই জিন স্নায়ু কোশের মধ্যে গিয়ে জরুরি প্রোটিনের‌ উৎপাদন শুরু করে। এর ফলে শিশু আবার স্বাভাবিক জীবন ফিরে পায়। আপাতত সেই ওষুধটি পাওয়ার আশাতেই অপেক্ষা করছে হৃদয়াংশ।

আরও পড়ুন - 

আরও পড়ুন - World Hearing Day 2024: শিশুর বধিরতার আশঙ্কা আগাম জানান দেয় OAE টেস্ট, কখন করাবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget