এক্সপ্লোর

Health Update: শূকরের কিডনি দিব্যি খাপ খেল মানবদেহে ! বড় সাফল্য জিন গবেষণায়, পরের ধাপ ?

Pig Kidney transplant In Man's Body: শূকরের কিডনি মানুষের শরীরে দিব্যি খাপ খেয়ে গেল। জিন গবেষণায় বড় সাফল্য পাওয়া গেল। এর পর ?

কলকাতা:  মানুষের শরীরে জোড়া হল শূকরের কিডনি। আর সফলভাবেই সম্ভব হল সেই প্রতিস্থাপন। এই প্রতিস্থাপনকে ঘিরেই আশার আলো দেখতে পাচ্ছেন গবেষকরা। প্রাণীর অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপনের চেষ্টা বহুদিন ধরেই চলছে। কিছু ক্ষেত্রে সাফল্য এসেছে। আবার কিছু ক্ষেত্রে আসেনি। কিন্তু সাম্প্রতিক অস্ত্রোপচারের ঘটনা সকলকেই চমকে দিয়েছে। বিশ্বে সর্বপ্রথম এই প্রক্রিয়ায় সফল অস্ত্রোপচার করা হল। ১৬ মার্চ অস্ত্রোপচার করার পর এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন রোগী। কোনওরকম জটিলতা দেখা দেয়নি।এর ভিত্তিতেই নতুন করে অঙ্গ প্রতিস্থাপন নিয়ে গবেষণা শুরু করা যেতে পারে বলে মত বিজ্ঞানীদের।

প্রাণীর অঙ্গ মানুষের দেহে !

প্রক্রিয়াটিকে জেনোট্রান্সপ্লান্টেশন বলা হয়। এই বিশেষ প্রক্রিয়ায় প্রথমবারের সফল চেষ্টায় ৬২ বছর বয়সী ব্যক্তির দেহে অঙ্গ প্রতিস্থাপন (Kidney Transplant) করা হয়। চিকিৎসক সূত্রের খবর, ১৬ মার্চের অস্ত্রোপচারের পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই ব্যক্তি। কিডনির কাজও স্বাভাবিক বলেই খবর। তবে এই অস্ত্রোপচার করার সময় দুটি দিক মাথায় রেখেছেন চিকিৎসকরা। এমন শূকর বেছে নেওয়া হয়েছে, যার জিনের কারিকুরি ৬৯ জিনোমিক এডিট। এর কী সুবিধা, তাও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ধরনের শূকরের অঙ্গ থেকে রোগীর অঙ্গে সংক্রমণের কোনও ভয় থাকে না। এছাড়াও, অনেক সময় অঙ্গ প্রতিস্থাপন করলেও শরীর অঙ্গটিকে মেনে নেয় না। ফলে ঠিকমতো কাজ করে না প্রতিস্থাপিত অঙ্গটি। কিন্তু ৬৯ জিনোমিক এডিটের শূকরের অঙ্গ মানুষের দেহ প্রত্যাখ্যান করে না। ফলে ট্রান্সপ্লান্টের প্রক্রিয়ায় ফেল হওয়ার আশঙ্কা নেই।

কী বলছেন গবেষকরা

নেচার পত্রিকাকে চিনের কিউহান বায়োটেকের গবেষক লুহান ইয়াং বলেন, আপাতত অল্প সময়ের ফলাফল দেখে এটুকু বলা যায়, শূকরের এই অঙ্গ পুরোপুরি নিরাপদ ও কিডনির মতোই কাজ করছে। প্রসঙ্গত, লুহান ইয়াং জিন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইজেনেসিস শূকর তৈরির দায়িত্বে ছিলেন। 

শুরু হয়েছে জোর চর্চা

ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আগামী গবেষণার। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ব্যাপারে প্রাথমিক ছাড়পত্রের আবেদন করা হয়েছে। কিডনির পাশাপাশি লিভার ও হার্টের ক্ষেত্রেও এমন ট্রান্সপ্লান্ট করা যায় কি না তা নিয়ে গবেষণা শুরুর আবেদন  করা হয়েছে। এবার ছাড়পত্র মেলার অপেক্ষা।

আরও পড়ুন - World TB Day 2024: টিবি হতে পারে শিশুদেরও, কী লক্ষণ, কী করণীয় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget