এক্সপ্লোর

World TB Day 2024: টিবি হতে পারে শিশুদেরও, কী লক্ষণ, কী করণীয় ?

World TB Day 2024 BCG Vaccine Importance: শিশুদেরও টিবি রোগ হতে পারে। এই সময় কী করা জরুরি ?

কলকাতা: কোভিডের পরিসংখ্যানের মতোই চমকে দিতে পারে টিবি রোগের পরিসংখ্যান। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় এক কোটির বেশি মানুষ আক্রান্ত হন। অন্য়দিকে শিশুদের মধ্যেও প্রবলভাবে উপস্থিত রয়েছে টিবি রোগ (World TB Day 2024)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান বলছে, প্রতি বছর ১০ লাখ বাচ্চা এই রোগে আক্রান্ত হয়। প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। যাদের মধ্যে অর্ধেক বাচ্চার রোগ ধরা পড়ে না। 

কী কী লক্ষণ দেখা দেয় বাচ্চাদের মধ্যে ?

এই প্রসঙ্গে মারেনগো এশিয়া হাসপাতালের নিওন্যাটোলজি ও পেডিয়াট্রিক্সের চিকিৎসক লোকেশ মহাজন সংবাদমাধ্যম আইএএনএস-কে জানান, টিউবারকিউলোসিসে আক্রান্ত বাচ্চাদের মধ্যে প্রাথমিকভাবে জ্বরের লক্ষণ দেখা দেয়। জ্বর সহজে কমতে চায় না। রাতের দিকে বেশি জ্বর আসে।

কোন ক্ষেত্রে টিবি রোগের ঝুঁকি বেশি ?

  • শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে
  • বয়স চার বছরের কম হলে
  • বয়ঃসন্ধিক্ষণের সময় টিবি রোগের আশঙ্কা বেশি।

টিকাতেই সমাধান

তবে টিবি রোগ প্রতিরোধ করা সম্ভব বলেই জানাচ্ছেন চিকিৎসক লোকেশ মহাজন। তিনি বলেন, বিসিজি টিকা দিলেই বাচ্চাদের (BCG vaccine for children) টিবি রোগের বিপদ থেকে অনেকটাই বাঁচিয়ে রাখা সম্ভব। বিসিজি টিকার পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই টিকা শুধু যে টিবি রোগ থেকেই রেহাই দেয়, তা নয়। টিবি রোগের আরও বেশ কিছু ধরন রয়েছে। মিলিটারি টিবি, সিএনএস টিউবারকিউলোসিস, টিবি মেনিনজাইটিসের মতো মারাত্মক রোগ থেকেও রেহাই দেয় বিসিজি টিকা (BCG vaccine)।

  • সাধারণত জন্মের সময়ই এই টিকা শিশুদের দেওয়া উচিত।
  • তা না হলে দুই বছর বয়স হওয়ার মধ্যে টিকা নিতে হবে।
  • জন্মের সময় টিকা নেওয়ার পর ক্যাচ আপ টিকা পাঁচ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে।

আর কী জানাচ্ছেন চিকিৎসক ?

অন্যদিকে সিকে বিড়লা হাসপাতালের চিকিৎসক কুলদীপ কুমার গ্রোভার সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, এই টিকা নিলে টিবি রোগের আর ভয় থাকে না। শুধু যে ওই বাচ্চার উপকার হয়, তা-ই নয়। অন্যদেরও এতে উপকার হয়। কারণ অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Update: অন্ত্রের ক্ষতি করছে এই ৫ খাবার, কী খাবেন তবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget