এক্সপ্লোর

Salt: কতটা পরিমাণের বেশি নুন খেলেই রক্তচাপ থেকে স্ট্রেস বাড়তে পারে?

Health Tips: জানেন কি, কতটা পরিমাণের বেশি নুন খেলেই আমাদের রক্তচাপ বেড়ে যাওয়ার এবং স্ট্রেস দেখা দেওয়ার সমস্যা দেখা দেয়?

কলকাতা: নুন (Salt) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সকলেই জানি। অতিরিক্ত নুন খেলে আমাদের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ে। তাই রোজকার খাবারের তালিকায় কতটা পরিমাণে নুন রাখা দরকার, সে সম্পর্কে পরামর্শ নেওয়া দরকার বিশেষজ্ঞ থেকে চিকিৎসকের। বিশেষজ্ঞরা জানান, অত্যধিক নুন খাওয়ার ফলে স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। রক্তচাপ বেড়ে যাওয়া থেকে আরও নানা সমস্যা দেখা দেয়। কিন্তু জানেন কি, কতটা পরিমাণের বেশি নুন খেলেই আমাদের রক্তচাপ (Blood Pressure) বেড়ে যাওয়ার এবং স্ট্রেস (Stress) দেখা দেওয়ার সমস্যা দেখা দেয়?

কতটা পরিমাণের বেশি নুন অস্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থ থাকতে, নুন খেতে হবে নিয়ম মেনে। কারণ, প্রতিদিনের খাবারের তালিকায় যদি নুন বেশি মাত্রায়  খাওয়া হয়ে থাকে, তাহলে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, একজন প্রাপ্ত বযস্ক মানুষের সারাদিনে ৬ গ্রামের কম নুন খাওয়া উচিত। তবেই সুস্থ থাকবে শরীর। ৬ গ্রামের বেশি নুন খেলে বেড়ে যেতে পারে রক্তচাপ। আর উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। যা থেকে হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো সমস্যা। 

আরও পড়ুন - Vacation Tips: বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে যে ১০ জিনিস অবশ্যই সঙ্গে রাখা দরকার

শুধু হৃদরোগই নয়, ৬ গ্রামের বেশি নুন খেলে দেখা দিতে পারে স্ট্রেসের মতো সমস্যাও। চিকিৎসকেরা জানাচ্ছেন, খাবারে নুন ব্যবহারের সঙ্গে রয়েছে মানসিক স্বাস্থ্যের সম্পর্কও। অত্যধিক পরিমাণে নুন খেলে স্ট্রেসের (Stress) সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি একটি গবেষণা করা হয়। যেখানে বেশ কিথু সংখ্যক মানুষের মধ্যে পরীক্ষা চালানো হয়। সমীক্ষায় উপস্থিত ব্যক্তিদের কিছু সংখ্যককে অত্যধিক নুন দেওয়া খাবার দেওয়া হয়। আর কিছু সংখ্যক ব্যক্তিকে সঠিক পরিমাণে নুন দেওয়া খাবার দেওয়া হয়। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, যাঁরা অত্যধিক পরিমাণে নুন দেওয়া খাবার খেয়েছেন, তাঁদের মধ্যে বেড়েছে স্ট্রেসের সমস্যা। শুধু তাই নয়, উদ্বেগজনিত সমস্যা, আগ্রাসন এবং অবসাদও বেড়েছে এর ফলে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, মানসিক দিক থেকেও সুস্থ থাকতে খাবারে নুন ব্যবহার করা দরকার পরিমাণ মতো। পাশাপাশি অত্যধিক নুন দেওয়া খাবার খাওয়া থেকেও বিরত থাকা দরকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget