এক্সপ্লোর

International Day of Peace 2021: আজ বিশ্ব শান্তি দিবসে জানুন এখনও কত দেশে করোনার একটাও টিকা দেওয়া হয়নি

এবারের বিশ্ব শান্তি দিবসের থিম হল, মানুষের ন্যায়সঙ্গত অধিকারকে আরও মজবুত এবং স্থায়ী করা। কারণ, আমাদের পৃথিবী এখন পারস্পরিক হিংসার থেকেও করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে।

কলকাতা: আজ ২১ সেপ্টেম্বর। বিশ্ব শান্তি দিবস (International Day of Peace 2021)। হয়তো মনে-মনে ভাবছেন, এই একটা জিনিসেরই পৃথিবীতে সত্যিই দেখা নেই। এই তো মাত্র মাস খানেক আগে দেখা গেল যে, একটু বাঁচার জন্য প্লেনের চাকাতেও উঠে বসলো মানুষ! আর প্লেন আকাশে ওড়া মাত্রই তা থেকে টপাটপ পড়ে মৃত্যু হল কয়েকজনের! একটু হিংসা থেকে বাঁচতে একটু শান্তির আশাতেই প্লেনের চাকায় উঠে বসা। ভাবতে অবাক লাগে, এ কোন পৃথিবীতে আমরা বাস করি। উদাহরণ দেওয়া শুরু করলে শেষ হবে না। তার থেকেও বড় কথা তাতে মন খারাপ হবে খুব। চারপাশের এত অশান্তির খবর কত আর জানতে ভাল লাগে! সেই জন্যই প্রতিবছর অন্তত বছরের একটা দিন বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। 

এই প্রসঙ্গে বলা রাখা ভাল প্রথমবার বিশ্ব শান্তি দিবস পালন করা হয়েছিল ১৯৮১ সালে। আজ থেকে ৪০ বছর আগে। বোঝাই যাচ্ছে রাষ্ট্রসংঘ যতই গোটা পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করুক, কাজ বিশেষ হয়নি। কারণ, গত ৪০ বছরে প্রতিবারই একবার করে বিশ্ব শান্তি দিবস চলে গিয়েছে। কিন্তু, পৃথিবী থেকে হিংসা আর অশান্তি সরানো যায়নি এক ফোঁটাও। বরং, যত দিন যাচ্ছে, তত যেন মানুষ সুখ-শান্তি ভুলে আরও বেশি হিংস্র হয়ে উঠছে। কিন্তু, তা বলে তো আর রাষ্ট্রসংঘ চুপ করে বসে থাকতে পারে না। বা বিশ্ব শান্তি দিবস বন্ধও করে দিতে পারে না। তাই মানুষেরও এবার বোঝার সময় এসেছে যে, গত ৪০টা বছর ধরে রাষ্ট্রসংঘ যেভাবে হিংসার বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা করছে, তাকে একটু আমল দেওয়া। 

এবারের বিশ্ব শান্তি দিবসের থিম হল, মানুষের ন্যায়সঙ্গত অধিকারকে আরও মজবুত এবং স্থায়ী করা। কারণ, আমাদের পৃথিবী এখন পারস্পরিক হিংসার থেকেও করোনা ভাইরাসের (Covid19) আক্রমণ থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে। গত দুটো বছরে সারা বিশ্বে লক্ষ-লক্ষ মানুষ মারা গিয়েছে। রাষ্ট্রসংঘ হিসেব দিয়ে বলছে, এখন মানুষকে বাঁচাতে পারে একমাত্র করোনার টিকা। কিন্তু, সেই করোনার টিকাও পাচ্ছে না কোটি কোটি মানুষ। তাঁদের বক্তব্য, ইতিমধ্যে নাকি ৬৮৭ মিলিয়ন টিকা গোটা পৃথিবীজুড়ে দেওয়া হয়েছে। অথচ, তারপরেও এখনও অন্তত ১০০ দেশে একটি টিকার ডোজও দেওয়া হয়নি। তাই আমাদের পৃথিবীতে সত্যিই শান্তিকে ফিরিয়ে আনতে এবং তাঁকে স্থায়ী করতে আমাদের সবাইকে আরও একটু সচেতন হতে হবে। বুঝতে হবে নিজেদের দায়িত্ব। আর অবশ্যই রাখতে হবে সংযম। দাঁড়াতে হবে মানুষের পাশে। তাহলেই আমাদের পৃথিবীতে বিশ্ব শান্তি দিবসের দিনটার যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

Suvendu Adhikari | আসানসোল-দুর্গাপুর এবং জলপাইগুড়ি-শিলিগুড়ি, কলকাতা ছাড়়িয়ে এবার জেলাতেও মেট্রো
Sikkim Tunnel Collapse: নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস, এখনও পর্যন্ত ১৬ জনের আটকে থাকার আশঙ্কা
JP Nadda Meets Protestors: আহত ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে জেপি নাড্ডা
Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'
Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget