এক্সপ্লোর

International Tug of War Day 2022: দড়ি টেনে বাজিমাত, খেলবেন নাকি টাগ অফ ওয়ার?

International Tug of War Day: ছোটবেলা থেকে দড়ি টানাটানি খেলা সবারই জানা। এর একটি গালভরা পোশাকি নাম হয়েছে, টাগ অফ ওয়ার (tug of war)। আজ ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক টাগ অফ ওয়ার ডে।

কলকাতা : দড়ি টানাটানি। ছোটবেলায় খেলার সূত্রে এই খেলা সবারই জানা। পাড়ার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হোক বা স্কুলের খেলার অনুষ্ঠান। দড়ি টানাটানির খেলা দেখেননি এমন লোক পাওয়া কঠিন। নিজেও হয়তো খেলেছেন। ঘরোয়া নাম দড়ি টানাটানি হলেও, এর একটি গালভরা পোশাকি নাম হয়েছে। টাগ অফ ওয়ার (tug of war)। আজ ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক টাগ অফ ওয়ার ডে (international tug of war day)। 

খেলার পদ্ধতি-
দুটি দলের ভাগ করে এই খেলা হয়ে থাকে। ২টি দলেই সমান সংখ্যক প্রতিযোগী থাকেন। একটি দড়ির দুটি প্রান্ত ধরে দাঁড়ায় দুটি দল। নিজেদের দিকে দড়ি টেনে যে দলটি অন্য দলটিকে ফেলে দিতে পারবে, এই খেলায় তারাই বিজয়ী। দুটি দলের মধ্যে হলেও অনেক সময় দুই ব্যক্তির মধ্যেও হতেই পারে এই খেলা।

ইতিহাসের খোঁজে-
খুবই পুরনো এই খেলা ঠিক কবে শুরু হয়েছিল তা অবশ্য স্পষ্ট করে জানা যায় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্বের প্রায় সব প্রাচীন সংস্কৃতিতেই এই খেলাটির উল্লেখ পাওয়া যায়। ফলে মনে করা হয় দড়ি টানাটানি খেলা খুবই প্রাচীন। ভাইকিংদের মধ্যেও এর প্রচলন ছিল। কথিত রয়েছে, একটি আগুনের কুণ্ডকে মাঝে রেখে দুটি দল এই খেলা খেলত। দড়ি টেনে পরাজিত দলকে ওই আগুনের কুণ্ডে ফেলে দেওয়া ছিল মূল লক্ষ্য। পরে সময়ের সঙ্গে সঙ্গে এটি বিনোদনমূলক খেলায় পরিণত হয়েছে।  ইদানীং অনেক জায়গায় ছোট ডোবা বা একটি কাদাভর্তি জায়গা মাঝে রেখে এই খেলা হয়। 

অলিম্পিক্সের অংশ-
এখন আর অলিম্পিক্সে টাগ অফ ওয়ার নেই। তবে একসময় অলিম্পিক্সের অংশ ছিল এই খেলাটি। ১৯০০ খ্রিষ্টাব্দ থেকে ১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই খেলাটি অলিম্পিক্সের অংশ হিসেবে খেলা হয়েছে। ১৯০০ খ্রিষ্টাব্দে প্যারিস অলিম্পিক্সে প্রথম টাগ অফ ওয়ার খেলা হয়। ১৯২০ সালের পর আর অলিম্পিক্সের অংশ হয়নি এই খেলা। তবে একেবারে হারিয়েও যায়নি। আন্তর্জাতিক স্তরে একটি সংগঠন হয়েছে। যার নাম টাগ অফ ওয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশান (Tug of War International Federation)। বর্তমানে আইওসি-র(international olympic committee)পৃষ্ঠপোষকতায় প্রতি চার বছরে আন্তর্জাতিক স্তরে টাগ ওফ ওয়ার (tug of war) ক্রীড়া প্রতিযোগিতা হয়। এখন প্রতিযোগীদের ওজনের উপর নির্ভর করে বিভিন্ন বিভাগে খেলা হয়ে থাকে।

সুযোগ রয়েছে ভারতেও-
আমাদের দেশেও এই খেলা নিয়ে উদ্যোগ রয়েছে। ১৯৫৮ সালে ভারতে তৈরি হয়েছিল টাগ অফ ওয়ার ফেডারেশান অফ ইন্ডিয়া। ১৯৭৮ সালে  টাগ অফ ওয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশান থেকে স্বীকৃতি পায় তারা। ভারতের এই সংগঠনের তরফে প্রতিবছর দেশের বিভিন্ন জায়গায় একাধিক প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। 

স্কুল-কলেজে মজার ছলে এই খেলা তো কতই খেলেছেন। এবার পেশাদারিভাবে খেলতে চান নাকি? সুযোগ কিন্তু হাতের কাছেই।

আরও পড়ুন- মাঝ আকাশে রোমাঞ্চের স্বাদ, চেখে দেখবেন নাকি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget