এক্সপ্লোর

Health News: ফুচকায় ক্যানসারের বিষ! খাবার হিসেবে অযোগ্য? কী বলছে খাদ্য সুরক্ষা দফতর

Carcinogenic Element In Panipuri: সম্প্রতি এক রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর পরীক্ষা করে দেখেছে বিখ্যাত স্ট্রিট ফুড পানিপুরি। তাতেই একাধিক গুরুতর রাসায়নিক পাওয়া গিয়েছে।

Carcinogenic Element In Panipuri: যাহা পানিপুরি তাহাই ফুচকা, এমনটা বললে খাদ্যরসিকরা খেপে বোম হবেন। তবে এই দুইজনকে পরস্পরের ভাই বলা যায়। শুধু চেহারার দিক থেকে নয়, যেভাবে তৈরি ও পরিবেশন করা হয়, সেই দিক থেকেও। তবে এবার এই পানিপুরিই খাদ্যসুরক্ষা দফতরের আতসকাচের তলায় এল। সম্প্রতি ২৬০টি ফুচকার নমুনা পরীক্ষা করেছে খাদ্য সুরক্ষা দফতর। তার মধ্যে ২২ শতাংশই নিয়ম মেনে তৈরি করা খাবার‌ নয়। অত্যাধিক কৃত্রিম রং ও ক্যানসারজনিত (Carcinogenic Element) রাসায়নিক মেশানোর কারণে পানিপুরি মানুষের স্বাস্থ্যের বিপদও ঘটাতে পারে‌। যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। 

নিষিদ্ধ হয়েছিল গোবি মাঞ্চুরিয়ান

ঘটনাটি কর্ণাটকের। সেখানে খাদ্য সুরক্ষা আইনে গতবার গোবি মাঞ্চুরিয়ান ব্যান বা নিষিদ্ধ করা হয়েছিল। এই বিশেষ খাবারটি টকটকে লাল রঙের হয়‌। এই লাল রং আনার জন্য রোডেমাইন বি নামের এক বিশেষ রাসায়নিক মেশানো হয়। এটিও ক্যানসারের কারণ হতে পারে এমন রাসায়নিক। অর্থাৎ কারসিনোজেনিক। এবারের ঘটনায় একটি নয়, একাধিক রাসায়নিকের হদিস পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। 

কী কী রাসায়নিক রয়েছে পানিপুরিতে?

পানিপুরির মধ্যে একাধিক রাসায়নিকের খোঁজ পেয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের গবেষকরা। দেখা গিয়েছে, এর মধ্যে ব্রিলিয়ান্ট ব্লু, টারট্রাজান ও সানসেট ইয়েলোর মতো রং মেশানো হয়‌। এই রংগুলি পেটের যে শুধু ক্ষতি করে তা নয়‌। পাশাপাশি ক্যানসার ঘটাতে পারে। অর্থাৎ কারসিনোজেনিক এলিমেন্ট রয়েছে এর মধ্যে।

কী বলছেন খাদ্য সুরক্ষা কমিশনার ?

সম্প্রতি সংবাদমাধ্য়মকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাদ্য সুরক্ষা কমিশনার শ্রীনিবাস কে বলেন, সারা রাজ্য থেকেই অভিযোগ জমা পড়েছে খাদ্য সুরক্ষা দফতরে। পানিপুরির গুণগত মান ও হাইজিন নিয়ে তাদের দফতরে অভিযোগ জমা পড়ার পরেই ব্যবস্থা নিতে শুরু করে খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় খুঁটিয়ে। তার পরই দেখা গিয়েছে পরস্থিতি এমন।

কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য সুরক্ষা কমিশনার। তাঁর কথায়, আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখবে খাদ্য সুরক্ষা দফতর। তার পর ফলাফল দেখে কড়া পদক্ষেপ নিতে পারে কর্ণাটকের ওই নির্দিষ্ট দফতর।

বাংলার সাম্প্রতিক পরিস্থিতি

প্রসঙ্গত, বাংলাতেও ফুচকা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙা হয়। অপরিষ্কার হাতে ফুচকা পরিবেশন থেকে অস্বাস্থ্যকর জল ও পরিবেশের দিনের পর দিন ফুচকার দোকানের ব্যবসার দৃশ্য অনেকেরই পরিচিত। বাংলার খাদ্যসুরক্ষা দফতরের আতসকাঁচে এই সমস্যাটি কবে আসবে সেটাই দেখার।

আরও পড়ুন - Chia Seeds Or Pumpkin Seeds: চিয়া সিডস না কুমড়োর বীজ ? সুগার, প্রেশার নিয়ন্ত্রণে কে বেশি কার্যকর ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget