এক্সপ্লোর

Chia Seeds Or Pumpkin Seeds: চিয়া সিডস না কুমড়োর বীজ ? সুগার, প্রেশার নিয়ন্ত্রণে কে বেশি কার্যকর ?

Chia Seeds Or Pumpkin Seeds For Health: চিয়া সিডস না কুমড়োর বীজ, কোনটি বেশি ভালো ক্রনিক রোগ নিয়ন্ত্রণের জন্য ? জেনে নেওয়া যাক বিশদে।

Chia Seeds Or Pumpkin Seeds: চিয়া সিডস এখন অনেকেই তাদের ডায়েটে রাখেন। কিন্তু এর পাশাপাশি আরেকটি পরিচিত বীজ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সেটি হল কুমড়োর বীজ। কুমড়োর বীজে শরীরের জন্য বেশ কিছু জরুরি পুষ্টিগুণ থাকে। এই পুষ্টিগুণগুলি আমরা সহজে অন্যান্য খাবারের থেকে পাই না। তাহলে চিয়া বীজ না কুমড়ো বীজ কোনটিতে বেশি পুষ্টিগুণ, কোনটি পুষ্টির বিচারে অন্যটিকে টেক্কা দেয়। জেনে নেওয়া যাক বিশদে।

চিয়া বীজের গুণাগুণ

১. ওজন কমাতে সাহায্য করে - আসলে চিয়া বীজ প্রচুর পরিমাণে ফাইবারে ভরপুর। তাই এটি একবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। যা প্রকারান্তরে ওজন কমায়।

২. কোলেস্টেরল কমায় - রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে চিয়া বীজ। এটি খেলে হার্টও সুস্থ থাকে।

৩. পেটের জন্য ভাল - যেহেতু এর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি, তাই পেটের স্বাস্থ্য ভাল রাখে। পেটের গোলযোগ হতে দেয় না সহজে।

৪. প্রদাহ কমায় - শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে চিয়া বীজ। কারণ এই প্রদাহ বা ইনফ্লেমেশন থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো রোগগুলি হয়।

৫. সুগার নিয়ন্ত্রণ করে - রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চিয়া বীজ। এর ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। যা ব্লাড সুগার কন্ট্রোল করে।

কুমড়োর বীজের গুণাগুণ

১. স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখে - কুমড়োর বীজের মধ্যে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি। তাই এটি স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখতে পারে।

২. পেশি সবল করে -  পেশি মজবুত করতেও ম্যাগনেশিয়াম বিশেষ করে জরুরি। তাই কুমড়োর বীজ নিয়মিত খেলে পেশি মজবুত হয়।

৩. কোশ গঠনে সাহায্য করে -  কোশের গুরুত্বপূর্ণ উপাদান ডিএনএ তৈরি করে কুমড়োর বীজের ম্যাগনেশিয়াম। তাই এটি শরীরের জন্য ভীষণ জরুরি।

৪. রক্তচাপ নিয়ন্ত্রণ করে -  উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য় করে কুমড়োর বীজ।

৫. রক্তের সুগার নিয়ন্ত্রণ করে -  ডায়াবেটিস রোগীদের জন্য এই বীজ বেশ উপকারী।

চিয়া বীজ না কুমড়োর বীজ ?

ওজন কমানোর পরিকল্পনা থাকলে চিয়া বীজ বেছে নেওয়া ভাল। তবে পাশাপাশি স্নায়ু কোশ চাঙ্গা রাখা দরকার স্মৃতিশক্তি বাড়াতে। পেশি গঠনও জরুরি। তার জন্য কিন্তু কুমড়োর বীজ খাওয়া ভাল। এছাড়া, সুগার, প্রেশার নিয়ন্ত্রণ করে দুটো বীজই। চিয়া বীজের থেকে অনেকটাই সস্তায় পাওয়া যায় কুমড়োর বীজ। এটির অল্প পরিমাণেই বেশি কাজ হয়।তাই এতেই ভরসা রাখা ভাল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Immunity Boosting Tips: রোগবালাইয়ের মরসুম শুরু হল বলে, সুস্থ থাকতে এখন কী কী খাবার না খেলেই নয় ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget