এক্সপ্লোর

Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

দোলের দিন। রং গুলতে হবে, কিন্তু জল ফুরিয়েছে। হাতে নীল রঙ নিয়েই ছুটলেন রান্নাঘরে। ভোগ রান্না করার জন্য আলাদা করে যে জল রাখা ছিল, হাত ডুবিয়ে দিলেন তাতেই! ব্যাস.. পুরো জল গাঢ় নীল। তারপর পুরোহিতের সেই প্রচণ্ড বকুনির কথা মনে পড়তেই হেসে ফেললেন খরাজ মুখোপাধ্যায়। রঙের উৎসব তাঁর কাছে কেবল স্মৃতি নয়, এখনও প্রত্যেক বছরই সপরিবারে দোল খেলায় মেতে ওঠেন অভিনেতা।

কলকাতা: দোলের দিন। রং গুলতে হবে, কিন্তু জল ফুরিয়েছে। হাতে নীল রঙ নিয়েই ছুটলেন রান্নাঘরে। ভোগ রান্না করার জন্য আলাদা করে যে জল রাখা ছিল, হাত ডুবিয়ে দিলেন তাতেই! ব্যাস.. পুরো জল গাঢ় নীল। তারপর পুরোহিতের সেই প্রচণ্ড বকুনির কথা মনে পড়তেই হেসে ফেললেন খরাজ মুখোপাধ্যায়। রঙের উৎসব তাঁর কাছে কেবল স্মৃতি নয়, এখনও প্রত্যেক বছরই সপরিবারে দোল খেলায় মেতে ওঠেন অভিনেতা।


Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

ছোটবেলায় দোল খেলা হত কলকাতার বাড়িতেই। খরাজরা তিন ভাই, কাজেই সঙ্গীর অভাব হত না। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বললেন, 'ছোটবেলায় এমন করে রং মাখতাম, যাতে কেউ চিনতে না পারে। এত বেশি রং কিনতাম, প্রতিবার কিছুটা করে বেঁচে যেত। খুব পছন্দ ছিল জলবেলুন। চোয়াল ব্যথা হয়ে যেত বেলুন ফোলাতে ফোলাতে। তাতে জলরং ভরে সবার গায়ে ছুড়ে মারা হত। দুপুরের দিকে রাস্তা ফাঁকা হয়ে যেত। কিন্তু আমাদের রং খেলা শেষ হত না। তখন বাড়ির মধ্যেই ভাইরা একে অপরের গায়ে বেলুন ছুঁড়তাম। আর মা চিৎকার করতেন দেওয়ালে রঙ লেগে যাবে বলে।'



Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

 

দোল পূর্ণিমার দিন বাড়িতে রাধা-কৃষ্ণের পূজো হত বাড়িতে। নিজেই পুজো করতেন খরাজের বাবা। সেইদিনকার বিশেষ আকর্ষণ ছিল খাওয়া-দাওয়া। খরাজ বলছেন, দোলের দিন বাড়িতে অনেকরকম রান্না হত। লুচি, পায়েস, মিষ্টি, পোলাও আরও কত কী.. পুজোর ভোগ হত। একবার সেই ভোগ রান্নার জল থেকে রঙ গোলার জল নিতে গিয়ে কেলেঙ্কারি করেছিলাম। হাতের নীল রঙ ভোগের জলে মিশে গিয়েছিল। আমাদের পুরোহিত মশাই যথেষ্ট স্নেহ করতেন আমাদের, শাসনও। মনে আছে খুব বকুনি দিয়েছিলেন সেদিন। দু একটা চাঁটিও মেরেছিলেন বোধহয়।'


Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

 

শৈশবের দোল বলতে আরও একটা ঘটনা মনে পড়ে খরাজের। বলছেন, 'আমাদের বড়দার ওপর দায়িত্ব ছিল আমাদের সামলানোর। দোলের দিন আমরা যাতে ঠিক সময়ে স্নান খাওয়া করি, সেদিকে কড়া নজর ছিল দাদার। আমাদের ধারণা ছিল, একবার দোলের রঙ গা থেকে উঠে গেলেই সেই বছরের মত দোলের আনন্দ শেষ। যাতে স্নান করিয়ে কেউ রঙ না তুলে দিতে পারে, আমি আর ছোড়দা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম একবার। সারাদিন পার করে সেই সন্ধেবেলা ফিরেছিলাম। যাতে তখন কেউ আর স্নান না করায়।'


Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

শুধু শৈশব কেন, জীবনের অনেকগুলো বসন্ত পেরিয়ে আজও দোলের উৎসব সমান রঙিন খরাজের কাছে। বলেছেন, 'আমি এখনও দোল খেলতে ভীষণ ভালোবাসি। তবে এখন আর রং নয়, আবির দিয়েই খেলি। আমার গিন্নি রঙে খুব ভয় পান। আমি অবশ্য সেইসব পাত্তা দিই না। ধরে রঙ মাখিয়ে দিই। আমরা তিন ভাই ভীষণ ব্যস্ত থাকি সারাবছর। কিন্তু দোলের দিনটা পরিবারের জন্য তোলা থাকে। সকাল থেকে ঢোল আর আবির নিয়ে ছাদে উঠে পড়ি সবাই। গান গাই, আবির খেলি। খাওয়া দাওয়ারও আয়োজন থাকে। তবে এখনও শাসন রয়েছে বই কী! রঙ খেলে প্রথমে ঘরে ঢুকতে দেন না গিন্নি! ঘরের চারিদিকে রং ছড়াবে বলে। বেলা হতে অবশ্য নিয়ম আর শাসন দুইই শিথিল হয়ে যায়।'

 


Kharaj Mukherjee Interview: দোলের দিন স্নান করার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন খরাজ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget