এক্সপ্লোর

Bathing In Summer: গরমে ক’বার স্নান করা ভাল ? কখন কখন করবেন ?

How Many Times Bathing Good In Summer: গরমে কতবার স্নান করা ভাল ? কখন কখন স্নান করলে শরীরের জন্য তা উপকারী ? বিশদে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক।

How Many Times Bathing Good In Summer: গরমে যেভাবে পারদ চড়ছে, তাতে শরীর সুস্থ রাখা দায়। এই সময় দিনে তিন-চারবার স্নান না করলে যেন শান্তি হয় না। কিন্তু গরমকালে বারবার স্নান (Bathing In Summer) করা কি ভাল ? কতবার স্নান করা ভাল একটা গোটা দিনে ? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন মণিপাল হাসপাতালের এমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পারমিতা কাঞ্জিলাল চক্রবর্তী। 

গরমে কতবার স্নান করা ভাল ?

সর্বোচ্চ দুইবার - গোড়াতেই বিষয়টি স্পষ্ট করে দিলেন চিকিৎসক। তাঁর কথায়, বেশি স্নান করলে শরীরে একটু স্বস্তি মেলে ঠিকই, কিন্তু আদতে ক্ষতিই বেশি। তাই দিনে দুবারের বেশি স্নান একেবারেই করা উচিত নয়। এতে কিছু ক্ষতির আশঙ্কা থাকে। 

দিনে কখন কখন স্নান করা ভাল ?

স্নানের সময়ের কোনও বাঁধাধরা নিয়ম নেই। তবে বাইরের ধুলোবালির পরিবেশ থেকে ফিরে একবার স্নান করে নেওয়া ভাল। আর রাতে একবার ঘুমোনোর আগে স্নান করে নেওয়া যেতে পারে।

দুুইবারের বেশি স্নান করলে কী ক্ষতি ?

আমাদের ত্বক নিজে থেকে একধরনের তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে। একে সিবাম বলে। এই সিবাম স্নান করলে শরীর থেকে চলে যায়। অনেকে স্নান করার সময় সাবান ব্যবহার করেন। সাবান সিবামের জন্য ক্ষতিকর। ত্বকের প্রাকৃতিক তেল সিবামকে নষ্ট করে দেয় সাবান। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের আবার নানা সমস্যা হতে পারে। ত্বকের একাধিক রোগের কথা তুলে ধরলেন চিকিৎসক এই ক্ষেত্রে। একজিমা, সোরিয়াসিসের মতো রোগ হওয়ার আশঙ্কা থাকে। ফলে একদিকের সমস্যা মেটাতে গিয়ে অন্যদিকে সমস্যা ডেকে আনে বারবার স্নান।

স্নানের বদলে গা স্পঞ্জিং করা যায় ?

চিকিৎসক পারমিতা চক্রবর্তীর কথায়, স্পঞ্জিং সাধারণত শরীর ভীষণ গরম হয়ে গেলে করতে হয়। শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গেলে হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। শরীরের উষ্ণতা কমাতে স্পঞ্জিং করা যায়। কিন্তু স্নানের সঙ্গে স্পঞ্জিংয়ের বিশেষ তফাত নেই বলেই জানালেন চিকিৎসক। তার কথায়, এই ক্ষেত্রেও ত্বকের সিবাম নষ্ট হয়ে যায়। তাই স্নানের বিকল্প হিসেবে স্পঞ্জিং করলেও একই সমস্যার আশঙ্কা থাকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Fenugreek Benefits: ব্লাড সুগার জব্দ হবে মেথির গুণে, রোজ কতটা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget