এক্সপ্লোর

Health Tips : জিম না করে পেটের মেদ ঝরিয়ে ফেলুন ঘরোয়া উপায়ে

শুধু জিমে গিয়ে কসরত করা আর ডায়েট মেনে খাবার খাওয়াই নয়। আপনি যদি কিছু ঘরোয়া উপায় মেনে চলেন, তাহলে পেটের মেদ ঝরানো সহজ অনায়াসেই।

কলকাতা: আজকের দিনে ওজন কমানো কিংবা মেদ ঝরানো খুব একটা চিন্তার কোনও বিষয় নয়। একটু নিয়ম মেনে চললেই শরীরের অতিরিক্ত মেদ ঝরানো যায় সহজেই। তার জন্য লাইফস্টাইলে কিছু পরিবর্তন আর বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললেই শরীরের মেদ ঝরানো আপনার হাতের মুঠোয়।

আমাদের শরীরের বিভিন্ন জায়গায় মেদ জমে। তবে, তার মধ্যে পেটের মেদ ঝরানো সব থেকে বেশি কঠিন হয়ে পড়ে। এর জন্য শুধু জিমে গিয়ে কসরত করা আর ডায়েট মেনে খাবার খাওয়াই নয়। আপনি যদি কিছু ঘরোয়া উপায় মেনে চলেন, তাহলে পেটের মেদ ঝরানো সহজ অনায়াসেই।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেটের অতিরিক্ত মেদ সহজ এবং স্বাভাবিকভাবেই ঝরিয়ে ফেলা সম্ভব। তার জন্য কয়েকটা সহজ ঘরোয়া টিপস মেনে চলতে হবে। তাহলে এক ঝলকে দেখে নিন বেশ কিছু ঘরোয়া টিপস যা আপনার পেটের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করবে-

১. সন্ধে ৭টার আগে রাতের খাবার সেরে ফেলতে হবে।
২. দুপুরের খাবারের তালিকায় ৫০ শতাংশ ক্যালোরি সম্পন্ন খাবার খেতে হবে। এবং রাতের খাবারের তালিকায় সবথেকে কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। কারণ, দুপুরের খাবারের সময়ে আমাদের হজমশক্তি বেশি কার্যকরী থাকে।
৩. মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার যত কম খাওয়া যায় তত ভালো। মোট কথায় কার্বোহাইড্রেটজাতীয় খাবার থেকে নিজেকে শতহস্ত দূরে রাখুন।
৪. সকালে খালি পেটে সামান্য ইষদুষ্ণ গরম জলে মেথির গুঁড়ো মিশিয়ে খান। অথবা, রাতে মেথির দানা জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে আগে মেথি ভেজানো জল খান।
৫. হজমশক্তি বাড়ালে ত্রিফলার জুড়ি মেলা ভার। ত্রিফলা হজমশক্তি বাড়ানোর পাশাপাশি শরীর থেকে দূষিত পদার্থও বের করে দিতে পারে। তাই হালকা গরম জলে ত্রিফলার গুঁড়ো ভিজিয়ে রাখুন। রাতের খাবারের দু ঘণ্টা পরে ত্রিফলা ভেজানো জল খেয়ে নিন।
৬. মেদ ঝরানোর জন্য দারুণ উপকারী শুকনো আদার গুঁড়ো। প্রত্যেকদিন যদি হালকা গরম জলে শুকনো আদার গুঁড়ো ভিজিয়ে খান, তাহলে আপনার শরীরের অতিরিক্ত মেদই যে শুধু ঝরবে তাই নয়, আপনার শরীরের মেটাবলিজমও বাড়বে। তাই এখন থেকে প্রত্যেকদিনের ডায়েটের তালিকায় অবশ্যই আদার গুঁড়ো রাখুন।
৭. পেটের মেদ ঝরানোর জন্য যোগাসনও দারুণ উপকারী।
৮. প্রত্যেকদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
৯. যখনই জল পিপাসা পাবে, তখন ঠান্ডা জলের পরিবর্তে হালকা গরম জল খান। গরম জল ওজন কমানো, মেদ ঝরানোর পাশাপাশি শরীরের মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে।
১০. সবথেকে বেশি যে বিষয়টা খেয়াল রাখা দরকার, তা হল খাবার সময় নিয়ে ধীরে ধীরে খেতে হবে। খাবার ভালো করে চিবিয়ে খেলে তা হজমও সঠিকভাবে হয়।

তাহলে পেটের মেদ ঝরানোর জন্য ডায়েট, জিমের পাশাপাশি এই পদ্ধতিগুলিও মেনে চলুন। আর হাতেনাতে ফল পান।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget