এক্সপ্লোর

Real or Fake Mustard Oil: ঠকছেন না তো ? সর্ষের তেল খাঁটি না ভেজাল, চিনে নিন এইভাবে

Mustard Oil Impurity Test: বাজার করতে গেলে খাঁটি জিনিস চিনে কিনে আনা চাই। খাঁটি সর্ষের তেল চিনে নিন এইভাবে।

কলকাতা: আজকাল বাজারে গেলে কোনওকিছু কেনার আগে তটস্থ থাকতে হয়। সেই জিনিসটি আদৌ খাঁটি না ভেজাল, তা চিনে নিতে হয়। উৎপাদনে দ্রুত করার জন্য এখন সবেতেই ভেজাল মেশানোর প্রবণতা রয়েছে। পাশাপাশি জিনিসের দাম কম রাখতেও অনেক সময় ভেজাল মেশানো হয়ে থাকে। এই ভেজাল চিনে চিনে এড়িয়ে খাঁটি জিনিসটি কিনে আনতে পারলে তবেই বাজার করা সার্থক। কিন্তু এর জন্য জানতে হবে, ভেজাল চেনার উপায়। 

ধরা যাক, বাজার থেকে সর্ষের তেল (Mustard Oil) কিনতে গিয়েছেন। এই তেলে ভেজাল রয়েছে কি না তা বুঝবেন কীভাবে ? এর জন্য কিছু কায়দা মনে রাখা জরুরি। তারই হদিশ রইল এই প্রতিবেদনে।

সর্ষের তেল খাঁটি না ভেজাল বোঝার উপায় (Mustard oil Real or Fake)

১. হাতে ঘষে দেখুন: অনেক সময় তেলে ভেজাল হিসেবে গ্রিজি উপাদান মেশানো হয়। গ্রিজি উপাদান এক ধরনের তৈলাক্ত উপাদান যা মেশিন বা কলকবজা সচল রাখতে দেওয়া হয়। হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে ভাল করে ঘষে দেখুন। এর থেকে শুধুই সর্ষের তেলের কাঁচা ঝাঁঝ পেলে কোনও ভেজাল নেই। তবে সেই ঝাঁঝের  বদলে অন্য গন্ধ বেরোলে ভেজাল রয়েছে।

২. সর্ষের তেল ফ্রিজে রেখে দেখুন: সাধারণত আমরা তেল ফ্রিজে রাখি না। তাই খুব সামান্য পরিমাণ তেল একটি পাত্রে নিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। দুই-তিন ঘন্টা বার করে দেখুন পাত্রের তলায় কোনও সাদা অধঃক্ষেপ পড়েছে কি না। যদি সাদা অধঃক্ষেপ পড়ে, তেলে ভেজাল রয়েছে। যদি তা না পড়ে, তবে সর্ষের তেল খাঁটি।

৩. নাইট্রিক অ্যাসিড পরীক্ষা: এর পরের পরীক্ষাটি একরকম গবেষণাগারে করার মতোই। এর জন্য লাগবে নাইট্রিক অ্যাসিড। একটি টেস্ট টিউবে সামান্য সর্ষের তেল নিতে হবে। এবার তার মধ্যে অল্প পরিমাণে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিন। মিশ্রণটি হালকা ঝাঁকানোর পর তেলের রঙের পরিবর্তন না হলে তেল একেবারে খাঁটি। আর তেলের রঙের পরিবর্তন হলে তেলে ভেজাল রয়েছে।

৪. ব্যারোমিটার পরীক্ষা: এই পরীক্ষায় একটি ব্যারোমিটার জরুরি। ব্যারোমিটারের ফাঁকা নলের মধ্যে সর্ষের তেল ঢালতে হবে। বিশুদ্ধ সর্ষের তেল হলে ব্যারোমিটারের মাপ ৫৮ থেকে ৬০.৫-এর মধ্যে আসার কথা। যদি এর চেয়ে বেশি মাপ আসে, বুঝতে হবে তেলের মধ্য়ে ভেজাল রয়েছে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Sugar Control Tips: আর ভয় পেতে হবে না সুগারকে, হাতের কাছে থাকা এই পানীয়ে ভরসা রাখলেই হবে !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget