এক্সপ্লোর

Sugar Control Tips: আর ভয় পেতে হবে না সুগারকে, হাতের কাছে থাকা এই পানীয়ে ভরসা রাখলেই হবে !

Sugar management by drinking water: সুগারের নিয়ন্ত্রণে রাখতে সবসময় তটস্থ থাকতে হয়। কিন্তু এবার সেই ভয়ের দিন শেষ।

কলকাতা: সারা বিশ্বে প্রায় ৪২৫ মিলিয়ন ব্যক্তি সুগারের সমস্যায় ভুগছেন। সুগারের সমস্যায় খাওয়াদাওয়ায় অনেক বাধানিষেধ। একই সঙ্গে রোগ সামাল দিতে অনেকে নানা টোটকায় ভরসা রাখেন। কোন খাবার বা পানীয় খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে, তারই হদিস চলে সারাক্ষণ। তবে এত ঝামেলার মধ্যে না গিয়েও খুব সাধারণ একটি পানীয়তেই ভরসা করতে পারেন। সেটি খেতে গেলে বানানোর ঝক্কি নেই। পাশাপাশি কেনার ঝামেলাও খুব কম। তাছাড়া, সবসময় হাতের কাছেই পাওয়া যায় এই বিশেষ পানীয়। পানীয়টি আর কিছুই নয়, জল।

জল খেলেই কমবে ডায়াবেটিস ? 

হ্যাঁ। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নিউট্রিশন রিসার্চ জার্নালের একটি গবেষণা অনুযায়ী দেখা যায়, জল কম খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। অন্যদিকে এই কারণে, মেটাবলিক রেটও ধীরগতির হয়ে যেতে থাকে। টাইপ ২ ডায়াবেটিস নিয়ে আরকানসাস বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায়, অনেকেরই গোটা দিনে কম জল খাওয়ার প্রবণতা রয়েছে। এই বাতিকই আসলে মেটাবলিক সিনড্রোম বা রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মেটাবলিক সিনড্রোমের তালিকায় বড় নাম হল ডায়াবেটিস। এই কারণে ডায়াবেটিসকে লাইফস্টাইল ডিজিজও বলা হয়।

জল কম খেলে ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে !

আমেরিকান ডায়েবেটিস অ্যাসোসিয়েশনের আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, জল কম খেলে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে ভ্যাসোপ্রেসিনের ক্ষরণ বেড়ে যায়। যার কারণে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়।


Sugar Control Tips: আর ভয় পেতে হবে না সুগারকে, হাতের কাছে থাকা এই পানীয়ে ভরসা রাখলেই হবে !

জল কীভাবে সুগার মাত্রা কমায় ?

  • ডিহাইড্রেশনের মাত্রা কমিয়ে সুগার নিয়ন্ত্রণ করে জল। শরীরে জলের পরিমাণ কমে গেলে সুগারের আশঙ্কা বেড়ে যায়। আবার উচ্চমাত্রায় সুগার যাদের রয়েছে, তাদের শরীরে জলের পরিমাণ কম থাকে। ডায়াবেটিস মেলিটাস যাদের রয়েছে, তাদের এই আশঙ্কা বেশি। জল খেলে সেই বিপদ অনেকটাই কমে। 
  • কিছু গবেষকের কথায়, জল কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। কিডনির মধ্যে অসংখ্য রক্তজালিকা থাকে। এগুলির মধ্যে দিয়ে শরীরের বর্জ্য পদার্থ পরিশ্রুত হয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু সাধারণ অবস্থায় রক্তের সুগার খুব অল্প মাত্রায় নির্গত হয়। জল বেশি খেলে রক্তের অতিরিক্ত সুগার কিডনি পরিশ্রুত করে বার করে দেয়।

কতটা জল খাবেন রোজ ?

  • রক্তের সুগার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পুরুষদের রোজ ২ লিটার জল খেতে হবে। ২০০ মিলিলিটারের গ্লাস হলে দিনে ১০ গ্লাস জল খাওয়া জরুরি।
  • অন্যদিকে মহিলাদের রোজ ১.৬ লিটার জল খেতে হবে। ২০০ মিলিলিটারের গ্লাস হলে দিনে ৮ গ্লাস জল খাওয়া জরুরি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget